'জস ভাই ৮০০ করলে আমি ১৬০০ রান করতে পারি, ১৬৫ কিমি/ঘণ্টা বেগে বল করতে পারি', ব্যাপক ভাইরাল চাহালের ভিডিও
'জস ভাই ৮০০ করলে আমি ১৬০০ রান করতে পারি, ১৬৫ কিমি/ঘণ্টা বেগে বল করতে পারি', ব্যাপক ভাইরাল চাহালের ভিডিও
দুই মাসেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা টি-২০ ফ্রাঞ্চাইজি লিগ উপস্থিত হয়েছে খেতাবি লড়াইয়ের সেই মাহেন্দ্রক্ষণে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক হয়ে যাবে, কোন দলের হাতে উঠবে আইপিএল ট্রফি। সদ্য আইপিএল-এ পা রাখা গুজরাত টাইটানস পৌঁছে গিয়েছে ফাইনালে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সেই রকম কোনও প্রতিকূলতা ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং পরে ফাইনালে পৌঁছয় গুজরাত, অন্য দিকে, সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসও পৌঁছে গিয়েছে ফাইনালে। যদিও তারা প্রথম কোয়ালিফায়ারে এই গুজরাতের বিরুদ্ধে পরাস্ত হয়েছিল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে জায়গা করে নিয়েছে খেতাবি লড়াইয়ে।

আইপিএল ২০২২-এ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগে বেশ খোশ মেজাজেই রয়েছে রাজস্থান রয়্যালসের অন্যতম অস্ত্র যুজবেন্দ্র চাহাল। কার্যত এতটাই মজার মেজাজে চাহাল রয়েছেন যে রাজস্থান রয়্যালস-এর মিডিয়া টিমের পক্ষ থেকে শেয়ার করা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর হাসির রোল থামাতে পারছেন না সাধারণ মানুষ।
এই ভিডিও'টিতে দেখা যাচ্ছে চাহাল বলছেন, "যদি জস ভাই (জস বাটলার) ৮০০ রান করতে পারে তা হলে আমিও ১৬০০ রান করতে পারি।" তিনি মস্করা করে এ-ও বলেছেন, "আমি র পেসে অফ স্পিন করতে পারি।" তিনি জানিয়েছেন, ব্যাটসম্যানরা হয়তো তাঁকে ছোট চেহারার ধীর গতির বোলার হিসেবে ভাবেন, কিন্তু তিনি সহজেই ১৬৫কিমি/ঘণ্টা বেগে বোলিং করতে পারেন।
চলতি আইপিএল-এ বেগুনি টুপি অর্জনের লড়াইয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথ ভাবে শীর্ষ স্থানে রয়েছে যুজবেন্দ্র চাহাল। তিনি এখনও পর্যন্ত ২৬ উইকেট অর্জন করেছেন এই আইপিএল-এ।












Click it and Unblock the Notifications