টি-টোয়েন্টিতে বুমরাহকে টপকে ভারত সেরা চাহাল, কী বলছে পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে বুমরাহকে টপকে ভারত সেরা চাহাল, কী বলছে পরিসংখ্যান

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান এবং বোলাররা। তবু তার মধ্যে কাজের কাজটি করে ফেলেছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহকে। কী বলছে পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

চাহালের পারফরম্যান্স

চাহালের পারফরম্যান্স

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মাত্র দুই জন ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হয়েছেন ভারতীয় বোলাররা। এক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে ৪ ওভার বল করে ৪৪ রানও দিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট

৩০ বছরের যুজবেন্দ্র চাহাল শুক্রবারের মোকাবিলা নিয়ে ভারতের জার্সিতে মোট ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শুক্রবারেরটা ধরে মোট ৬০টি উইকেটের মালিক হয়েছেন এই লেগ স্পিনার। ২০ ওভারের ফর্ম্যাটে দেশের হয়ে এত উইকেট অন্য কোনও বোলারের নেই।

দ্বিতীয় স্থানে বুমরাহ

দ্বিতীয় স্থানে বুমরাহ

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। দেশের হয়ে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমবুম। ৫৯টি উইকেট রয়েছে বুমরাহের ঝুলিতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বুমরাহকে টপকে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

১০০টি আন্তর্জাতিক ম্যাচ

১০০টি আন্তর্জাতিক ম্যাচ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার আরও এক নজিরের মালিক হয়েছেন যুজবেন্দ্র চাহাল। দেশের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ভারতীয় লেগ স্পিনার। ৪৬টি টি-টোয়েন্টির পাশাপাশি ৫৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন যুজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+