'হ্যাঁ' বললেন চাহাল-ধনশ্রী, করোনার আবহে প্রাণোচ্ছ্বল ভাইরাল স্পিনারের সেরা চমক

'হ্যাঁ' বললেন চাহাল-ধনশ্রী, করোনার আবহে হাসিখুশি স্পিনারের সেরা চমক

করোনা ভাইরাসের আবহে একদিকে যখন বাবা হলেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া, অন্যদিকে নিজের বাগদান পর্ব সেরে সোশ্যাল সেরা চমক দিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। গোটা বিশ্ব যখন আইপিএল জ্বরে কাবু, ভারতীয় স্পিনারের এই খবর তাতে জল-পট্টির কাজ করেছে বলা চলে। অবাক হলেও হাসিখুশি চাহালকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর সতীর্থ থেকে অন্যান্য নেটিজেনরা।

হ্যাঁ বললেন চাহাল-ধনশ্রী, করোনার আবহে প্রাণোচ্ছ্বল ভাইরাল স্পিনারের সেরা চমক

করোনা ভাইরাসের জেরে ক্রিকেট থেকে দূরে থাকলেও কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সতেজ থেকেছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় স্পিনারকে নিয়ে নানা ঠাট্টা তামাসা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্য ক্রিকেটার এবং নেটিজেনরা। এরই ফাঁকে নেটসেভি ভাইরাল চাহাল যে চুটিয়ে প্রেমও করে চলেছেন, তা হয়তো কেউ ধারণার মধ্যেই আনতে পারেননি। তাই ভারতীয় স্পিনার জনপ্রিয় ইউটিউবার ধনশ্রী বর্মার সঙ্গে নিজের বাগদানের খবর জানাতেই নড়েচড়ে বসে সোশ্যাল মিডিয়া।

টুইটারে এই সুখবর নিজেই দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। নিজের ভাবি স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ছবি পোস্ট করে যুজি লিখেছেন, 'পরিবারের সঙ্গে আমরা বললাম হ্যাঁ'। পাজামা-পাঞ্জাবী পরিহিত চাহালের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের।

যুজবেন্দ্র চাহল নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান, কেএল রাহুল থেকে ব্যাটসম্যান সুরেশ রায়না অন্যান্যরা। চাহালের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও লেগ স্পিনারকে অভিনন্দন জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+