Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yuzvendra Chahal-Dhanashree Verma: সুরের ছন্দেও হিট চাহাল পত্নী , কার জন্য গান গাইলেন ধনশ্রী? দেখুন ভিডিও

বাইশ গজে স্পিনের জালে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সাজঘরের রাস্তা দেখান যজুবেন্দ্র চাহাল। ক্রিকেটের পাশাপাশি দাবা খেলালেও সমান পারদর্শী তিনি। চাহালের থেকে কোনও অংশে কম যান না তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাও। পেশায় তিনি একজন চিকিত্সক এবং একই সাথে একজন নৃত্যশিল্পী। নিজের ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি তিনি শেয়ার করেন সমাজমাধ্যমে।

আবার কখনও নাচের ভিডিও বা কোনো মজার রিল সমাজমাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে । যা ভাইরাল হতে বেশি সময় লাগে না। চাহাল পত্নীর পোস্ট নিয়ে প্রায়ই জোর আলোচনা চলে নেট মাধ্যমে।

চাহাল

কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিলেন ধনশ্রী। তাঁর এই গুনের কথা আগে জানা ছি‌ল না ভক্তদের। চিকিৎসা বিদ্যা, অভিনয়, নাচের মতোই গানেও কোনও অংশে কম যান না ধনশ্রী। সম্প্রতি সুরেলা কণ্ঠে একটি গানের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় দলের ক্রিকেটারের স্ত্রী। তাঁকে হেনরি মুডির 'এভ্রিথিং'স গনা বি ওকে' গানটি গাইতে শোনা যাচ্ছে। ইংরেজিতে গানের যে কয়টি কলি শুনিয়েছেন ধনশ্রী।

গানের এই ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে ধনশ্রী লেখেন, "আমি কেবল সাধারণ কথাটি মনে করিয়ে দিলাম। আপনারা জানেন কি করতে হবে।" তাঁর ভিডিও সমাজ মাধ্যমে আসার পর থেকেই নেটিজেনরা শ্রেয়স আইয়ারের প্রসঙ্গ তোলেন।

এরআগে বেশ কয়েকটি রিলে ধনশ্রীর সঙ্গে হয়েছেন জাতীয় দলের আরেক তারকা শ্রেয়স আইয়ারে সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয় । শ্রেয়সের সাথে ধনশ্রীর ভিডিওগুলি দুজনের মধ্যে প্রেমের জল্পনাও বাড়িয়েছে।
আইপিএলের মাঝে একটা খবর সাড়া জাগিয়েছিল, সেটা হল শ্রেয়স আইয়ার ও ধনশ্রী বর্মার মধ্যে সম্পর্ক।

ধনশ্রীর ইন্সটাগ্রাম স্টোরিতে শ্রেয়স আইয়ারের মত দেখতে একজনকে দেখা গিয়েছিল। কিন্তু সেটা চাহালের সতীর্থ শ্রেয়স কিনা সেটা বোঝা যায়নি। এই বিতর্ক শেষ হয়েছে আইপিএলের মধ্যেই।

একেই বলে প্রতিভা। অনেক মানুষ থাকেন এক সময় একটা কাজ করেন। কিন্তু এই তালিকায় পড়েন না যুজবেন্দ্র চাহালের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও সকলেই দেখেছেন। কিন্তু তিনি যে দারুণ রান্নাও করেন সেটাও প্রকাশ করেছেন।

চাহাল

কয়েক সপ্তাহ আগেই ইন্সটাগ্রামে নিজের চিকেন বিরিয়ানি বানানোর ভিডিও পোস্ট করেছেন ধনশ্রী। ক্যাপশনে তিনি লেখেন, 'সকলেই জানেন আমি রান্না করতে এবং খেতে কতটা ভালোবাসি। আর তাই আজ রবিবার আমি ঠিক করেছি সুস্বাদু চিকেন বিরিয়ানি বানাব।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+