বিবাহ বিচ্ছেদের মাঝেই ধনশ্রী ভার্মার পক্ষে গেলেন যুজবেন্দ্র চাহাল, নেটিজেনদের মন্তব্যগুলিকে বললেন ‘বিশৃঙ্খলা’
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা তাদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত গুজব নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাদের রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট ও বিভিন্ন প্রতিবেদন বিষয়টিকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে চাহাল লিখেছেন, "দয়া করুন, এটা বিশৃঙ্খলা"। তার এই বার্তা নিয়ে জল্পনা আরও বেড়েছে, কারণ এর আগে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, মহা শিবরাত্রির দিন, ভগবান শিবের একটি ছবি পোস্ট করে ধনশ্রী লেখেন, "ভগবান শিব তোমার উপর সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ বর্ষণ করুন"। এই পোস্ট অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে, কারণ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে ২০২০ সালে বিয়ে করা এই দম্পতি চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এই প্রসঙ্গে ক্রিকেট তারকার আইনজীবী জানিয়েছেন, বিচ্ছেদ প্রক্রিয়া এখনও বিচারাধীন রয়েছে। তিনি বলেন, "কার্যক্রম সম্পর্কে আমার কোনও মন্তব্য করার নেই। সংবাদমাধ্যমের উচিত রিপোর্ট করার আগে তথ্য যাচাই করা, কারণ প্রচুর বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে"।
- অনেকেই প্রশ্ন করেছেন কেন তারা বিচ্ছেদের পথে হাঁটছেন?
সেক্ষেত্রে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতের শুনানিতে চাহাল ও ধনশ্রী স্বীকার করেছেন যে তারা ১৮ মাস ধরে আলাদাভাবে বসবাস করছেন। বিচ্ছেদের সম্ভাব্য কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তারা বলেন যে 'সামঞ্জস্যতার সমস্যা' ছিল, যা সম্পর্কে দূরত্ব বাড়িয়েছে।
তবে তাঁদের এই সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে কিছুদিন আগেই দাবি করা হয়েছিল, ধনশ্রী ভার্মা চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। আর সেই জন্যে তাঁকে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলড হতে হয়নি, এমনটা কিন্তু নয়। তাঁকে বিভিন্ন ভাবে অপমান করা হয়। যদিও ধনশ্রীর পরিবার এই খবর পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে।
আর এবার এই সব বিতর্কের মাঝে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্ক নিয়ে শুরু হল নয়া গুঞ্জন। তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলছে, তবে এই সবের মাঝে ধনশ্রীর সম্মানের কথাটাও কি ভাবলেন ক্রিকেট তারকা? তাঁর নতুন পোস্ট অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে।












Click it and Unblock the Notifications