Yuzvendra Chahal Birthday: ধনশ্রীকে বিয়ের আগে ছিল অন্য প্রেমিকা, জন্মদিনে চাহালের অজানা প্রেম কাহিনি

রবিবার জীবনের বাইশ গজে ৩২ পূর্ণ করে ৩৩-এ পর্দাপণ করলেপন যজুবেন্দ্র চাহাল। জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় দলের তারকা স্পিনার। বিসিসিআই থেকে আইপিএল দল রাজস্থান রয়্যালস বিশেষ এই দিনে চাহালকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে। বাদ যাননি ধনশ্রীও।স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি রোম্যান্টিক পোস্ট করেছেন ধনশ্রীও।

ইনস্টাগ্রাম এবং টিকটক ভিডিও দেখার পর কোরিওগ্রাফার ধনশ্রী হৃদয় জিতে নিয়েছিলেন চাহালের। এরপর তিনি অনলাইন ডান্স ক্লাসের জন্য আবেদন করেন। আর এভাবেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের রূপকথা। কিন্তু জানেন কী ধনশ্রীর আগে আরও এক প্রেমিকা ছিল চাহালের। জন্মদিনে তারকার স্পিনারের অজানা প্রেম কাহিনি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

চাহাল

ক্রিকেট মাঠে যেমন জনপ্রিয় তেমনই সজাম মাধ্যমে জনপ্রিয়তার নিরিখে কোনও অংশে কম নন তাঁর স্ত্রীও। ধনশ্রীর নাচ-গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে না।

তবে চাহালের প্রাক্তন বান্ধবী নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তবে সেই মহিলা না ছিলেন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়। তবে সেই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাহালের। তাঁর নাম তনিষ্কা কাপূর। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের প্রাক্তন প্রেমিকা ছিলেন একজন উদ্যেগপতি। যিনি নিজের উদ্যেগে ব্যবসা শুরু করেন।


একটা সময় একাধিক পার্টিতে এবং অনুষ্ঠানে তনিষ্কার সঙ্গে দেখা গিয়েছে চাহালকে। দুই জনে বেশ কিছুটা সময় একসঙ্গেও কাটিয়েছেন। কিন্তু কী কারণে তাঁদের ব্রেক আপ হয় সেই বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ব্লকও করে দেন।

চাহাল

এরপরই করোনার সময়ই ধনশ্রীর প্রেমে পড়েন চাহাল।তবে বেশিদিন প্রেম পর্ব চলেনি। বিয়ের বন্ধনেই আবদ্ধ হন দুই জনে। ২০২০ সালের অগাস্ট মাসে তাদের মধ্যে বাগদান হয়। সেই বছর ডিসেম্বর মাসে সাত পাকে বাধা পড়েন চাহাল-ধনশ্রী।

এক সময় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। বিয়ে ভেঙে যাওয়ার জল্পনা তৈরি হয়েছিল। সে সব পেরিয়ে যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার সম্পর্ক এখন অনেকটাই ভাল হয়েছে।


ছোটবেলা থেকেই দাবার ভক্ত চাহাল। ১৯৯৮ সালে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেন চাহাল, এরপর ভারতের হয়ে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেন। কিন্তু স্পনসরের অভাবে পেশাদার দাবাড়ু হওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন। চেক মেটের বদলে হাতে তুলে নেন বল। কবজির মোচড়ে স্পিনের জালে সাজ ঘরের ফেরান বিপক্ষ ব্যাটসম্যানদের। ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেললেও দাবার প্রতি প্রেম কখনই কমেনি চাহালের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+