Yuzvendra Chahal : বিবাহবিচ্ছেদ সম্পন্ন হল চাহাল-ধনশ্রীর! ইঙ্গিতপূর্ণ পোস্ট করে মনের কথা তুলে ধরলেন দুই জনেই
বিগত কয়েক মাস ধরেই ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে আইনতভাবেই আলাদা হয়ে গেলেন তাঁরা। চাহাল বা ধনশ্রী সরাসরি এই বিষয়ে মুখ খোলেননি তবে তাঁরা সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন তাতে বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবারই চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত হয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া মেনেই দুই জনের বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছে। বিচারক প্রথমে দু'জনকেই কাউন্সিলরের কাছে পাঠান। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে চলে সেশন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর বিচারক তাঁদের উভয়কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। বিচারকে তাঁরা জানান সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

চাহাল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে তা আমার পক্ষে গুনে শেষ করা সম্ভব নয়। নিজের অজান্তেই অনেকবার বিপদ থেকে রক্ষা পেয়েছি। সবসময় ঈশ্বর আমার থেকেছেন। ঈশ্বরকে ধন্যবাদ।
Yuzi Chahal's Instagram story. pic.twitter.com/mlEGpPOLLO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2025
ধনশ্রী লিখেছেন, 'ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। কোনও সমস্যার সৃষ্টি হলে দুটি বিকল্প পথ আছে। এক সমস্যাগুলি নিয়ে দুশ্চিন্তা করা , অথবা সমস্যা সমাধানের জন্য ঈশ্বরের উপর ভরসা করা। ঈশ্বর আমাদের কল্যাণের জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি পাওয়া যায়।
জোর গুঞ্জন বিগত কয়েক মাস ধরেই নাকি চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন। যদিও তাঁদের এক আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। এমনকি ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে।
ভারতীয় ক্রিকেটে তারকা দম্পত্তি হিসেবেই পরিচিত ছিলেন দুই জনে। কারণ চাহালের মতোই জনপ্রিয়তা রয়েছে ধনশ্রীরও। চিকিৎসক-নৃত্যশিল্পী ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভক্ত রয়েছে। যুজি এবং ধনশ্রী দীর্ঘ ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বলেই চর্চা চলছিল এতদিন ধরে। এমনকি সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলো করে দিয়েছেন। এবার দুই জনের পথও আলাদা হয়ে গেল।












Click it and Unblock the Notifications