Yuzvendra Chahal: বিচ্ছেদ জল্পনার মধ্যেই চাহালের বার্তা, তারকা ক্রিকেটারের পোস্ট ধনশ্রীকে ইঙ্গিত করেই?

সংসার ভাঙছে যুজবেন্দ্র চাহালের! শনিবার থেকেই চাহাল এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটে তারকা দম্পত্তি হিসেবেই পরিচিত ছিলেন দুই জনে। কারণ চাহালের মতোই জনপ্রিয়তা রয়েছে ধনশ্রীরও। চিকিৎসক-নৃত্যশিল্পী ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভক্ত রয়েছে। কিন্ত সম্প্রতি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলেই খবর। সোশ্যাল মিডিয়ায় একে ওপরকে ফলোও করছেন না। এই আবহে রবিবার বিশেষ বার্তা দিলেন চাহাল।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই ইন্সটাগ্রাম স্টোরিতে এক ইঙ্গিতবাহী পোস্ট করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। এই পোস্টে চাহাল ধনশ্রীর নাম একবারও করেননি, কিন্তু তাঁর লেখার প্রতিটি ছত্রে ছত্রেই তুলে ধরেছেন ধনশ্রীর প্রতি পরোক্ষে বার্তা। এরপর থেকেই জল্পনার পারদ আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে কি নতুন বছরের শুরুতেই আরও এক তারকার সংসার ভাঙছে!

চাহাল লিখেছেন 'কঠিন পরিশ্রমই বুঝিয়ে দেয় মানুষের চরিত্র কেমন। তুমিই জানো তোমার যাত্রাপথটা। তুমিই জানো তোমার কষ্টগুলো। তুমিই জানো এই জায়গায় আসার জন্য তুমি কী কী করেছো। গোটা বিশ্বও সেটা জানে। তুমি মাথার ঘাম পায়ে ফেলেছো তোমার বাবা মাকে গর্বিত করার জন্য। ফলে সন্তান হিসেবে মাথা উঁচু রাখো সব সময়।

শনিবার থেকেই জোর গুঞ্জন বিগত কয়েক মাস ধরেই নাকি চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন। যদিও তাঁদের এক আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। এমনকি ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে।


কোভিডের সময়ই চাহালের ধনশ্রীর আলাপ হয়, সেখান থেকেই প্রেম বিয়ে সংসার। নাচ শেখার জন্য ধনশ্রীর সঙ্গে আলপ করেন চাহাল, সেটাই তাঁর জীবন বদলে দেয়। এই প্রসঙ্গে চাহাল আগেই বলেছিলেন, আমি ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম নাচের ক্লাস শুরু করব বলে, আসলে সেই সময় নতুন কিছু শিখতে চেয়েছিলাম। এরপর অনলাইনে ক্লাস শুরু হয়। প্রথমদিকে নাচ ছাড়া অন্য কোনও বিষয়ে কথা বলতাম না। পরে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।

ধনশ্রীর এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাহালের সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়েছিল তখন আমি জানতাম না ও ক্রিকেটার। আমার সঙ্গে ওর ছাত্র এবং শিক্ষিকার সম্পর্ক ছিল।
চাহাল ভারতের হয়ে শেষ ওডিআই খেলেছেন ২০২৩ সালের ২৪ জানুয়ারি। ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন শেষ টি২০ আন্তর্জাতিক। টি২০ বিশ্বকাপের দলে থেকেও খেলার সুযোগ পাননি চাহাল। আইপিএল নিলামে চাহালকে ১৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। ভারতীয় দলের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+