ইডির তলব যুবরাজকে, অবৈধ বেটিং প্ল্যাটফর্ম নিয়ে তদন্তে হাজিরা দিতে হবে উথাপ্পাকেও

সুরেশ রায়না, শিখর ধাওয়ানের পর এবার আরও দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁরা হলেন যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।

গতকাল মিমি চক্রবর্তীর পর আজ টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে দিল্লির ইডির দফতরে। তার মধ্যেই জানা গেল যুবি ও উথাপ্পাকে তলবের বিষয়টি।

1xBet বেটিং অ্যাপের প্রচারে যাঁদের মুখ করা হয়েছিল একে একে বলিউড, টলিউডের পাশাপাশি ক্রিকেট জগতের তারকাদের বয়ান রেকর্ড করছে ইডি। ঊর্বশী রাউতেলা ভারতে এই বেটিং অ্যাপের অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন। তাঁকেও তলব করা হয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি হাজিরা দেননি।

তদন্তকারীদের কাছে খবর, এই বেটিং অ্যাপের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছিল। এ ছাড়াও কর ফাঁকি ও অ্যালগরিদমের কারসাজির মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। যার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা। বহু মানুষ এই অ্যাপের মাধ্যমে প্রতারিত হয়েছেন।

রবিন উথাপ্পা পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২২ সালে। তাঁকে এই বেটিং অ্যাপের একটি ভিডিও প্রোমোশনে দেখা গিয়েছিল। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় বয়ান রেকর্ডের জন্য উথাপ্পাকে ইডি তলব করেছে ২২ সেপ্টেম্বর, অর্থাৎ আগামী সোমবার। তার ঠিক পরের দিন হাজিরা দিতে বলা হয়েছে যুবরাজ সিংকে। তারকা অভিনেতা সোনু সুদকে তলব করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+