ভিডিও: ঐতিহাসিক ৬ বলে ৬ ছয়, ছেলের সঙ্গে বসে নিজের সেই বিধ্বংসী ইনিংস দেখলেন যুবরাজ সিং
ভিডিও: ঐতিহাসিক ৬ বলে ৬ ছয়, ছেলের সঙ্গে বসে নিজের সেই বিধ্বংসী ইনিংস দেখলেন যুবরাজ সিং
ভারতের জার্সিতে ক্রিকেট মাঠে একের পর ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছেন যুবরাজ সিং। যেগুলির মধ্যে অন্যতম আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০০৭-এ যুবরাজ সিং-এর ছয় বলে ছয়টি ছয় যা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মেরেছিলেন।
|
ইতিহাসকে ফিরে দেখা:
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০০৭-এ যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ বলে ৬টি ছয় মেরেছিলেন। সেই সময়ে তরুণ স্টুয়ার্ট ব্রডকে ওভারের প্রতিটা বলকেই বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছিলেন যুবি। বাম হাতি স্ট্যাইলিস ব্যাটার নিজেই সেই মুহূর্তকে ফিরে দেখেন ১৫ বছর পর তাঁর ছেলে ওরিয়নের সঙ্গে। ছেলের সঙ্গে এক সঙ্গে বসে দেখা যুবি টুইটারে লেখেন, "১৫ বছর পর এটা এক সঙ্গে দেখার জন্য এর থেকে কোনও ভাল সঙ্গী পেলাম না।"

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন যুবি:
আন্তর্জাতিক ক্রিকেটে হার্সেল গিবসের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬টি ছয় মারেন যুবরাজ সিং। তবে, টি-২০ ক্রিকেটে এই কৃতিত্ব অর্জনকারী ক্রিকেটার তিনিই প্রথম। হর্সেল গিবস বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছয় মেরেছিলেন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার গ্যারি সোবার্স এবং রবি শাস্ত্রী এই কৃতিত্ব অর্জন করেন।

যুরাজের রেকর্ড:
এই ম্যাচে যুবরাজ সিং ১২ বলে অর্ধ-শতরান সম্পূর্ণ করেন যা আজও যে কোনও ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস হয়ে রয়েছে। যুবরাজের মতো এত কম বলে অর্ধ-শতরান করতে পারেননি আর কেউ। ১৬ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন যুবি। ভারত ওই ম্যাচে তোলে ২১৮/৪ রান। জবাবে ইংল্যান্ড তোলে ২০০/৬ রান।

যুবি ছাড়াও ওই ম্যাচে রান পান গম্ভীর-শেহওয়াগ:
যুবরাজ সিং ছাড়াও এই ম্যাচে রান পান ভারতের দুই ওপেনার গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র শেহওয়াগ। ৪১ বলে ৫৮ রান করেন গম্ভীর, শেহওয়াগ করেন ৫২ বলে ৬৮ রান।












Click it and Unblock the Notifications