পাকিস্তানকে দুরমুশের পর যা টুইট করলেন যুবি

রবিবারের 'ম্যান অব দ্য ম্যাচ' যুবরাজ নিজের ইনিংস উৎসর্গ করলেন ক্যানসার যুদ্ধ জিতে ফেরা মানুষদের।

ভারতের কাছে শোচনীয় হার এখনও সেভাবে মেনে নিতে পারছেনা পাকিস্তান। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান তো বলেই ফেলেছেন, ভারতের কাছে পাকিস্তানকে হারতে দেখাটা খুবই 'যন্ত্রণাদায়ক'।

আর সীমান্তের এদিকে জয়োল্লাস ক্রমাগতই বেড়ে চলেছে। এরই মধ্যে রবিবারের 'ম্যান অব দ্য ম্যাচ' যুবরাজ নিজের ইনিংস উৎসর্গ করলেন ক্যানসার যুদ্ধ জিতে ফেরা মানুষদের।

পাকিস্তানকে দুরমুশের পর যা টুইট করলেন যুবি

রবিবাসরীয় বার্মিংহামে পাকিস্তানকে দুরমুশ করে , সহজ জয় পকেটে পুরে ফেলে ভারত। আর এই জয়ের অন্যতম কান্ডারী যুবরাজ সিং এর লড়াকু ইনিংস। ২৯ বলে ৫৩ রানের এই ইনিংস ছিল মনোরঞ্জনে ভরপুর।

পাকিস্তানকে দুরমুশের পর যা টুইট করলেন যুবি

পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে ভারতের সহজ জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন যুবরাজ সিং। এরপর ট্রফি হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি টুইট করেন, জানান, এই ইনিংস, তিনি উৎসর্গ করছেন ক্যানসারকে হার মানিয়ে সেরে ওঠা মানুষদের। পাশাপাশি , যুবরাজ এদিন লন্ডন হামলায় আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন টুইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+