'স্মরণীয়' স্মৃতি প্রকাশ করলেন সৌরভ, যুবি বললেন একটু পেশাদার হোন

'স্মরণীয়' স্মৃতি প্রকাশ করলেন সৌরভ, যুবি বললেন একটু পেশাদার হোন

প্লিস, এখন তুমি বিসিসিআই প্রেসিডেন্ট এখন অন্তত তুমি পেশাদার হও! সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে এমনটা লিখলেন যুবরাজ সিং।

কেন যুবির এই মন্তব্য

কেন যুবির এই মন্তব্য

যুবি- সৌরভ, সোশ্যাল মিডিয়ায় দুজনেরই জনপ্রিয়তা দারুণ। সোশ্যাল মিডিয়ায় সৌরভ একটি পোস্ট করেন ।সেই পোস্টে পাল্টা মজার এই কমেন্ট করে প্রাক্তন অধিনায়কের লেগ পুল করার সুযোগ হাতছাড়া করেননি যুবরাজ।

সৌরভের কীর্তি

সৌরভের কীর্তি

১৯৯৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। দেশের হয়ে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌরভ। ৩০১ বল খেলে ১৩১ রান করেছিলেন। ২০টি চার হাঁকিয়ে ইনিংস সাজান।

সৌরভের পোস্ট

আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচে এই কীর্তির মুহূর্তটি সৌরভ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেঞ্চুরি পাওয়ার মুহূর্তে গ্যালারি ও ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরার মুহূর্তের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন 'দামি স্মৃতি'

পাল্টা যা বললেন যুবরাজ

পাল্টা যা বললেন যুবরাজ

সৌরভ যে ছবিটি পোস্ট করেছেন,তাতে একটি ওয়াটার মার্ক রয়েছে। ছবি সংস্থা গেটির ওয়াটার মার্কটি দেখে যুবি লিখেছেন, 'দাদা, এখন তুমি বিসিসআই প্রেসিডেন্ট। দাদা এবার একটু পেশাদার হও!'

এরপরই একাধিক স্পাইলি ব্য়াবহার করে সৌরভকে লেগপুল করছেন বুঝিয়ে দিয়েছেন যুবরাজ। আসলে বোর্ড প্রেসিডেন্ট কেন অন্যের ওয়াটার মার্ক দেওয়া ছবি পোস্ট করবে, তাও আবার নিজের স্মরণীয় কীর্তির! মজার কমেন্টে এটাই বোঝালেন যুবি। সৌরভ অবশ্য এই মজার পাল্টা কোনও মন্তব্য করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+