ম্যান ইউ-র কাছে চেলসির হার, পিটারসেনকে ট্রোল করলেন যুবরাজ
ম্যান ইউ-র কাছে চেলসির হার, পিটারসেনকে ট্রোল করলেন যুবরাজ
খেলার মাঠে একে অপরের প্রতিপক্ষ ঠিক যতটা ছিলেন, ততটাই ছিল তাঁদের মধ্যে বন্ধুত্ব। মাঠে ব্যাট এবং বল হাতে একে অপরকে ছেড়ে কথা বলতেন না। সঙ্গে কথার যুদ্ধ, স্লেজিংও চলত অবিরাম।

সেই যুরাজ সিং ও কেভিন পিটারসেন আরও একবার কথার যুদ্ধে জড়ালেন। তবে এবার কেবলই মশকরার ছলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে চেলসির হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারকে ট্রোল করেছেন ভারতীয় লেজেন্ড।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Hey mr <a href="https://twitter.com/KP24?ref_src=twsrc%5Etfw">@KP24</a> very quiet today all ok 😄 <a href="https://twitter.com/ManUtd?ref_src=twsrc%5Etfw">@ManUtd</a></p>— yuvraj singh (@YUVSTRONG12) <a href="https://twitter.com/YUVSTRONG12/status/1160732874590556160?ref_src=twsrc%5Etfw">August 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আদতে কেভিন পিটারসেন চেলসি-র সমর্থক। আর যুবরাজ সিং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। প্রিয় দলের এমন ঐতিহাসিক জয়ে এতটাই খুশি হয়েছেন যুবরাজ, যে তা ফলাও করে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেভিন পিটারসেনকে লিখেছেন, বন্ধু সব ঠিক আছে তো। যুবির এই পোস্ট রি-টুইট করে কেভিন পিটারসেনকে ট্রোল করেছেন অন্যান্য নেটিজেনরাও। যদিও ইংরেজ ক্রিকেটারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications