Yuvraj Singh: ছয় বলে ৬ ছক্কার ১৬ বছর, দেখুন যুবরাজের পোস্ট করা বিশেষ ভিডিও
২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন। টি২০ এর ইতিহাসে প্রথম বার ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক নতুন নজির সৃষ্টি করেছিলেন যুবরাজ সিং। স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন যুবি।
ডারবানের বাইশ গজে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ঝড় তুলেছিলেন যুবরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই ওভার শুরু হওয়ার আগে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হয় যুবরাজের। তারপর বাকি ইতিহাস।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমেডে অনুষ্ঠিত সেই খেলা যুবরাজের এক ওভারে ছয় ছক্কার কারণেই শুধু ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে না, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে অর্ধ শতক করার জন্য ক্রিকেটের রেকর্ডবুকে যুবরাজের নামটি লেখা থাকবে। মাত্র ১২ বলে অর্ধ শতরানের সেই রেকর্ড এখনও অক্ষত।
ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং চতুর্থ বলটি ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। উল্টো দিকে থাকা মহেন্দ্র সিংহ ধোনি সাক্ষী ছিলেন ইতিহাসের।
Look out in the crowd!
— ICC (@ICC) September 19, 2021
On this day in 2007, @YUVSTRONG12 made #T20WorldCup history, belting six sixes in an over 💥 pic.twitter.com/Bgo9FxFBq6
ছয় ছক্কার ১৬ বছর পূর্তিক দিনে বিশেষ ভিডিও পোস্ট করেছেন যুবরাজ সিং।ছয় ছক্কার স্যান্ড আর্টের একটি ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরেছেন যুবি। জন্মদিনের মতোই ১৯ সেপ্টেম্বরও যে তাঁর জীবনে একটা স্মরণীয় দিন তা জানাতে ভুল করেননি যুবরাজ।
Thank you for this lovely sand art, Christy Valiyaveettil ❤️ even though you created this for my birthday, today is also an apt occasion for me to share it. #16Years #SixSixes pic.twitter.com/9f34hL4gwk
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 19, 2023
অভিশপ্ত সেই স্মৃতি ক্রিকেট জীবনের শেষ দিন পর্যন্ত তাড়া করে বেরিয়েছিল ব্রিটিশ পেসারকে। অ্যাশেজ চলাকালীন অবসর নেন স্টুয়ার্ট ব্রড। শেষ দিনেও তিনি বলেন, 'হ্যাঁ এটা স্পষ্টতই একটি খুব খারাপ দিন ছিল, আমার বয়স কত ছিল, ২১ কিমবা ২২? আমি অনেক কিছু শিখেছি, আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে একটি সম্পূর্ণ মানসিক রুটিন তৈরি করেছিলাম।'
একইসঙ্গে ব্রড উল্লেখ করেন, 'সেই শিক্ষা থেকে জেনেছি যে একজন আন্তর্জাতিক পারফর্মার হিসাবে আমার কিছুই অবশিষ্ট ছিল না। আমি আমার প্রস্তুতির জন্য তাড়াহুড়া করতাম, আমার প্রি-বল রুটিন ছিল না, আমার ফোকাস ছিল না।'

এরপরই যোগ করেন, "সেই অভিজ্ঞতার পর নিজের লড়াকু দিকটা তুলে ধরার চেষ্টা শুরু করি। তাও শেষমেশ ভাবি, এটা না হলেই ভালো হত।" অর্থাৎ যুবরাজ সিং যে তাঁর কেরিয়ারের সঙ্গে ওতপ্রতোভাবে জুড়ে গিয়েছেন, সেটা বলতে দ্বিধা করলেন না ব্রড।












Click it and Unblock the Notifications