Yuvraj Singh: সেরা একাদশে বিরাট-রোহিত থাকলেও ব্রাত্য ধোনি, কাদের জায়গা দিলেন যুবরাজ সিং?
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জেতার পরই পছন্দের একাদশ বেছে নিলেন যুবরাজ সিং। নিজের সেরা একাদশে রোহিত শর্মা, বিরাট কোহলিদের রাখলেও স্থান দিলেন না মহেন্দ্র সিং ধোনিকে। এমনকি নিজের বাছাই করা একাদশে নিজেকেও রেখেছেন যুবি। দলে রেখেছেন ৩ ভারতীয় কিংবদন্তিকে।
ওপেনিং ব্যাটার হিসাবে তিনি সচিনের সঙ্গে রাখতে চান রিকি পন্টিংকে। এরপর ৩ ও ৪ নম্বর জায়গার জন্য যুবির পছন্দ রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৫ নম্বরে তিনি রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে। তবে, মহেন্দ্র সিংহ ধোনি নন, ৬ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসাবে যুবরাজের পছন্দ অ্যাডাম গিলক্রিস্ট। ধোনি কে এই দলেই রাখেননি যুবি। প্রশ্ন উঠছে ধোনির সঙ্গে যুবির শীতল সম্পর্কের জন্যই কি ক্যাপ্টেল কুলকে ব্রাত্য রাখলেন?

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। দুই দলের প্রাক্তনীদের লড়াইয়ে উইকেটে জয় পেল ভারত চ্যাম্পিয়ন্স। মার্কিন মুলুকে কিছুদিন আগেই বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। যার জেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় হয়ে যায় পাকিস্তানের। অবসর নেওয়া ক্রিকেটারদের খেলার ফাইনালেও ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করল।
একনজরে যুবরাজের পছন্দের একাদশ : সচিন তেণ্ডুলকর, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), অ্যান্ড্ু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াসিম আক্রম, যুবরাজ সিং (দ্বাদশ)।












Click it and Unblock the Notifications