২০১১ বিশ্বকাপের পর ফের শতরান, কটকে যুবির ১৫০
এদিন কেরিয়ারের ১৪তম শতরান করলেন যুবরাজ সিং। করেন ১২৭ বলে ১৫০ রান। শেষবার তিনি শতরান করেছিলেন ২০১১ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
কটক, ১৯ জানুয়ারি : কটকের বরাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে অনবদ্য শতরান করলেন যুবরাজ সিং। এদিন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পার্টনারশিপ করে ভারতকে বড় রানের পাহাড়ে চাপিয়ে দেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৮১ রান করেছে।[ভারত ৩৮১/৬, ধোনি-যুবির জোড়া শতরানে রানের পাহাড়ে ভারত ]
এদিন কেরিয়ারের ১৪তম শতরান করলেন যুবরাজ সিং। করেন ১২৭ বলে ১৫০ রান। শেষবার তিনি শতরান করেছিলেন ২০১১ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেদিন চেন্নাইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১১৩ রান করেন তিনি।

সেই টুর্নামেন্টের আগেই শরীর কিছুটা খারাপ হতে শুরু করেছিল যুবরাজের। তবে কাউকে কিছু না জানিয়েই গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি খেলা চালিয়ে যান। শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। তিনশোর বেশি রান ও ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি।
এরপরে ক্যানসারে আক্রান্ত হয়ে মাঝে বেশকিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তারপরে ফের মাঠে কামব্যাক করেন। তবে ভারতীয় দলে নিয়মিত সদস্য আর সেভাবে হতে পারেননি। তবে ফের একবার টি২০ বিশ্বকাপের সময়ে দলে ফেরেন যুবি। ভালো খেলেনও। তারপর টি২০ ক্রিকেটে জাতীয় দলের জায়গা মোটামুটি খোলাই ছিল যুবির কাছে।
তবে এই টুর্নামেন্টের আগে ফের একবার সুযোগ আসে। একদিনের দলে ফেরেন যুবি। আর ফিরেই গত ম্যাচে খুব বেশি রান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন তিনি। নিজের একদিনের কেরিয়ারের সর্বোচ্চ ১৫০ রান করলেন তিনি।












Click it and Unblock the Notifications