Yuvraj Singh: যুবরাজ-হ্যাজেলের কোল আলো করে কন্যাসন্তান, রাত জাগার আনন্দেই মেয়ের নাম প্রকাশ যুবির
Yuvraj Singh: যুবরাজ সিং ও হ্যাজল কিচের কোল আলো করে কন্যাসন্তানের আগমন। মেয়ের জন্ম কবে হয়েছে তা না জানালেও পরিবার সম্পূর্ণ হওয়ার কথা আজই ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ।
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর যুবরাজ মেয়ের নাম রাখলেন অরা (Aura)। গত বছরই জন্ম হয় তাঁর পুত্রসন্তানের।

ক্যান্সার-জয়ী যুবরাজ সিংয়ের সঙ্গে হ্যাজল কিচের বিয়ে হয়েছিল ২০১৬ সালে। গত বছরই তাঁদের পুত্রর জন্ম। ছেলের নাম যুবি ও হ্যাজেল রেখেছেন অরিয়ন (Orion)। আজ কন্যা অরার সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিতেই সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।
যুবরাজ ছবি পোস্ট করেছেন তাতে মা হ্যাজলের কোলে দেখা গিয়েছে অরিয়নকে। যুবরাজ বসে রয়েছেন মেয়েকে নিয়ে। তিনি ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে লিখেছেন, আমরা আমাদের ছোট্ট রাজকন্য়া অরাকে স্বাগত জানিয়েছি। আমাদের পরিবার এখন সম্পূর্ণ হয়েছে। রাত জাগার মধ্যেও অনেক বেশি আনন্দ উপভোগ করছি।

যুবরাজের স্ত্রী হ্যাজেলের জন্ম ইংল্যান্ডের এসেক্সে। তিনি ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। মডেলিং জগতে তাঁর নাম রোজ ডন। বেশ কয়েক বছর ধরে যুবরাজের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালের ১২ নভেম্বর বাগদান হয় হ্যাজলের। ২০১৬ সালের ৩০ নভেম্বর বিয়ে হয়। বিয়ের পর হ্যাজেলের নাম গুরবসন্ত কৌর। গত বছরের ২৫ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম।
একটি সাক্ষাৎকারে হ্যাজেল কিল জানিয়েছেন, তিনিও ডিপ্রেশনের কবলে পড়েছিলেন। ভারতে থাকাকালীন কয়েকবার আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছিল। এই মানসিক অবস্থা থেকে নিজে যেমন ঘুরে দাঁড়িয়েছেন, তেমনই অপরকে সাহায্য করতে সাইকোথেরাপি নিয়ে ডিপ্লোমাও করেছেন যুবরাজ-ঘরণী।
(ছবি- যুবরাজ সিংয়ের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications