বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে কোন দল এবং কেন, বুকে পাথর রেখেই বললেন যুবরাজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে কোন দল এবং কেন, বুকে পাথর রেখেই বললেন যুবরাজ

চলতি মাসেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। মুখোমুখি সমরে অবতীর্ণ হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। বিশ্বের সেরা দুই টেস্ট খেলিয়ে দেশের এই লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। যুদ্ধে কোন দলের পাল্লা ভারী থাকবে, তাও সোজাসাপ্টা ভাবে জানালেন যুবি। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারত শক্তিশালী দল

ভারত শক্তিশালী দল

আইসিসি-র সাম্প্রতিক টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে টিম ইন্ডিয়া। শেষ কয়েক বছর ধরে লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলি শিবির লাল বলের ক্রিকেটে যে পারফরম্যান্স করেছে, তার প্রেক্ষিতে ভারতই যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা এবং খেতাব জেতার দাবিদার, তা মেনে নিয়েছেন যুবরাজ। বলেছেন, শক্তির নিরিখে এ লড়াইয়ে নিউজিল্যান্ডের থেকে ভারত কিছুটা এগিয়ে থাকবে। ফলে টিম ইন্ডিয়ার এই ম্যাচ জেতা উচিত বলেও মনে করেন যুবি।

খানিকটা এগিয়ে নিউজিল্যান্ড

খানিকটা এগিয়ে নিউজিল্যান্ড

যুবরাজ সিংয়ের কথায়, প্রায় তিন মাস টেস্ট ক্রিকেটের সঙ্গে ভারতীয় দলের কোনও সম্পর্ক নেই। ফলে আচমকা ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে পরিবেশে ডিউক বলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেই বিরাট কোহলিদের পক্ষে ভাল কিছু করাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন যুবি। বরং হাই-ভোল্টেজ ম্যাচের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট খেলে প্রস্তুতিতে নিউজিল্যান্ড খানিকটা এগিয়ে থাকবে বলেই বিশ্বাস করেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার। ফলে লড়াইয়ে কিউয়িদের পাল্লা কিছুটা হলেও ভারী বলে মনে করেন যুবরাজ সিং।

রোহিত-শুভমানের জুটি গুরুত্বপূর্ণ

রোহিত-শুভমানের জুটি গুরুত্বপূর্ণ

যুবরাজ সিংয়ের কথায়, ইংল্যান্ডের পরিবেশে দিনের শুরু এবং শেষের দিকে নতুন ডিউক বলে সুইং এবং সিম বেশি হয়। ফলে দিনের প্রথম দুই থেকে তিন ঘণ্টা বোলারদের ঠেকিয়ে রেখে পরের দুই ঘণ্টায় রান করাই ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শুভমান গিলের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন যুবি। তবে দুই ব্যাটসম্যানের পক্ষে কাজটা কঠিন হবে বলে মনে করেন ২০১১ সালের বিশ্বকাপের নায়ক। তাঁর কথায়, রোহিত এবং গিল ইংল্যান্ডের পরিবেশে টেস্ট খেলতে অভ্যস্ত নন। যত তাড়াতাড়ি দুই ভারতীয় ওপেনার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন, তত তাঁদের পক্ষে ভাল হবে বলে মনে করেন যুবরাজ।

তিন ম্যাচের ফাইনাল

তিন ম্যাচের ফাইনাল

টেস্ট ক্রিকেটের আঙিনায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে বলে মনে করেন যুবরাজ সিং। তবে এতবড় টুর্নামেন্টের কেবল একটি ফাইনাল ম্যাচ নিয়ে সন্তুষ্ট নন যুবি। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর কথায় সুর মিলিয়ে প্রাক্তন অল রাউন্ডার বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তত তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত। যাতে কোনও দল প্রথম ম্যাচ হারলে পরের দুটি টেস্টে ফিরে আসার সুযোগ পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+