ছেলে যুবরাজের বিয়েতে আসবেন না যোগরাজ!

ছেলে যুবরাজ সিংয়ের বিয়ের অনুষ্ঠানে থাকছেন না বাবা যোগরাজ সিং। তবে যোগরাজের অনুপস্থিতির পিছনে প্রাক্তন স্ত্রী শবনমের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কের যোগ নেই বলে জানিয়েছেন তিনি।

হেজল কিচ-এর সঙ্গে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং। তবে ছেলের বিয়েতে যোগ গিচ্ছেন না যুবরাজের বাবা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং।

ধোনি কী প্রমাণ করতে চাইছে? প্রশ্ন ফের ক্ষুব্ধ যোগরাজ সিংয়ের

ছেলের বিয়ে নিয়ে জনপ্রিয় এক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে যোগরাজ বলেন, যুবরাজ ও হেজলের মেহেন্দি অনুষ্ঠানেই একমাত্র উপস্থিত থাকবেন তিনি। তবে এর সঙ্গে প্রাক্তন স্ত্রী শবনমের শীতল সম্পর্কের কোনও যোগ যে নেই তাও পরিস্কার করে জানিয়ে দিয়েছেন যোগরাজ।

ছেলে যুবরাজের বিয়েতে আসবেন না যোগরাজ!

যোগরাজ বলেন, "আমি যুবরাজের মাকে বলে দিয়েছি, যদি গুরুদ্বার বা ধর্মস্থলে ছেলের বিয়ে সম্পন্ন হয় কিংবা যদি কোনও ধর্মগুরু বিয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমি বিয়েতে যাব না। আমি ভগবানে বিশ্বাস করি, কোনও ধর্মগুরুতে নয়। আমি চাই না আমার জন্য কেউ অস্বস্তিতে পড়ুক।"

মেহেন্দি অনুষ্ঠানের অংশ হওয়া নিয়ে বলতে গিয়ে যোগরাজ বলেন, "এটাই বিয়ের একমাত্র অনুষ্ঠান যেখানে আমি উপস্থিত থাকব। দিল্লি বা গোয়ার অন্য কোনও বিয়ের অনুষ্ঠানে আমি থাকব না। আমার নাম আমন্ত্রিত তালিকায় রয়েছে, আমার ছেলে আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েই অনুষ্ঠানে থাকার অনুরোধ জানিয়েছিল।"

'ধোনি একদিন পথের ভিখিরি হবে' : ফের একবার ধোনিকে গালি যুবরাজের বাবা যোগরাজের

(ছবি) বিশ্ব ক্যানসার দিবস : বাস্তব জীবনে ক্যানাসারে আক্রান্ত ৬ তারকা

তবে কী নিজের প্রাক্তন স্ত্রী তথা যুবরাজের মা শবনম সিংয়ের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই কি অনুষ্ঠানে থাকছেন না যোগরাজ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যোগরাজ বলেন,"আমার সঙ্গে যুবরাজের মায়ের সরাসরি কথা হয়নি। তবে আমি যুবরাজকে জিজ্ঞাসা করেছিলাম আমি বিয়েতে অংশ নিলে কী ওর মা অস্বস্তি বা বিড়াম্বনায় পড়বে? কিন্তু ও আমাকে তার পরেও নম্রভাবে বিয়েতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+