ছয় ছক্কার ম্যাচে ফ্লিনটফ কী বলে রাগিয়ে দিয়েছিলেন, তা ফের ফাঁস করলেন যুবরাজ

ইয়র্কার বলে চার! অ্যান্ড্রু ফ্লিনটফ তেড়ে আসতেই ছয় ছক্কা, বললেন যুবরাজ সিং

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। ঠিক তার আগে ইংল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের কোন কথায় তেঁতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন যুবি, তা জানালেন তিনি নিজে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে কথোপকথনে সে কথা জানিয়েছেন যুবরাজ সিং।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ভারত। ১২ বলে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিং। জবাবে ২০০ রানে থমকে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস।

যুবরাজের ছয় ছক্কা

যুবরাজের ছয় ছক্কা

সেদিন ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে বল করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ওই ওভার শেষে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং-র সঙ্গে উত্তপ্ত বাক্যালাপে জড়িয়ে পড়েছিলেন ফ্লিনটফ। সেই রাগেই তিনি ১৯তম ওভারে স্টুয়ার্ট ব্রডকে পরপর ছটি ছক্কা হাঁকিয়েছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং।

কী বলেছিলেন ফ্লিনটফ

কী বলেছিলেন ফ্লিনটফ

অ্যান্ড্রু ফ্লিনটফের ওভারে দুটি চার মেরেছিলেন যুবরাজ সিং। তার মধ্যে একটি ইয়র্কার বল বাউন্ডারি পর্যন্ত পাঠিয়েছিলেন যুবি। তাতেই নাকি চটে গিয়েছিলেন ওই ব্রিটিশ ফাস্ট বোলার। ফ্লিনটফ মাঠেই নাকি যুবরাজকে গলা কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন। কেভিন পিটারসেনের সঙ্গে কথোপকথনে এ কথা জানিয়েছেন যুবি নিজে।

যুবরাজের উত্তর

যুবরাজের উত্তর

অ্যান্ড্রু ফ্লিনটফের ওই দুর্ব্যবহারের উত্তরে যুবরাজ সিং ব্যাট উঁচিয়ে তাঁকে বলেছিলেন, 'আমার হাতের ব্যাটটা দেখতে পাচ্ছো। তুমি জানো এটা দিয়ে আমি তোমার কোথায় আঘাত করতে পারি।' ইতিমধ্যে ফিল্ড আম্পায়ার দুই খেলোয়াড়কে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই উত্তপ্ত বাক্য বিনিময়ে তিনি তেঁতে গিয়েছিলেন এবং সব বল বাউন্ডারির বাইরে পাঠাবেন বলে ঠিক করেছিলেন। কেভিন পিটারসেনকে এ কথা জানিয়েছেন যুবরাজ।

মাসকারেনহাসকে উত্তর

মাসকারেনহাসকে উত্তর

ওই টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজের এক ম্যাচে যুবরাজ সিং-কে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার ফ্রেডি মাসকারেনহাস। ডারবানে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে তিনি সবার আগে ফ্রেডির দিকে তাকিয়েছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং। সেদিন মাসকারেনহাসও তাঁকে দেখে হেসেছিলেন বলে জানিয়েছেন যুবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+