Ranji Trophy: সকলেরই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত, রোহিত ও বিরাটকে নিয়ে ধোঁয়াশার মধ্যে মন্তব্য যুবরাজের

Ranji Trophy: সকলেরই উচিত ঘরোয়া ক্রিকেটে খেলা। মন্তব্য যুবরাজ সিংয়ের। তিনি মনে করেন, বিরাট কোহলি, রোহিত শর্মারও রঞ্জি ট্রফিতে খেলা উচিত।

২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের খেলা। যদিও তাতে খেলার বিষয়ে এখনও সম্মতি দেননি ভারতীয় দলের দুই মহাতারকা।

Ranji Trophy

বিরাট কোহলি, ঋষভ পন্থ, হর্ষিত রানাকে দিল্লি সম্ভাব্য দলে রেখেছে। কাল সৌরাষ্ট্র ম্যাচের দল বেছে নেওয়ার কথা। দিল্লি রাজকোটে মুখোমুখি হবে সৌরাষ্ট্রের। সেই ম্যাচে খেলার বিষয়ে ঋষভ পন্থ সম্মতি দিয়েছেন। তবে বিরাটের কাছ থেকে কোনও বার্তা মেলেনি।

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্র বলছে, কাল দুপুরের দিকে দল নির্বাচনী বৈঠক রয়েছে। ঋষভ পন্থকেই অধিনায়ক বেছে নেওয়া হবে। উল্লেখ্য, পন্থকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দলে রাখা হয়নি। তবে তিনি একদিনের আন্তর্জাতিকের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বলে জানা যাচ্ছে।

পন্থ ২০১৭ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। বিরাট কোহলি শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ২০১২ সালে। অস্ট্রেলিয়া সফরের পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। এই আবহে অনেকেই বিরাটকে রঞ্জিতে খেলার পরামর্শ দিলেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। রঞ্জিতে নামবেন কিনা এখনও জানাননি।

রোহিত শর্মাকে নিয়েও ধোঁয়াশা রয়েছে। তিনি মুম্বইয়ের অনুশীলনে নেমেছিলেন। তারপর বিকেসি গ্রাউন্ডে দৌড়তেও দেখা গিয়েছে। মুম্বই দল বেছে নেওয়ার কথা ২০ জানুয়ারি। রোহিতের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। রোহিতও নিশ্চিতভাবে জানাননি তিনি রঞ্জি ট্রফিতে খেলবেন কিনা। তবে রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন।

যুবরাজ সিং বলেছেব, সকলেরই ঘরোয়া ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তাঁদের চোট না থাকে। হাতে সময় থাকলে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। ফলে যুবি বুঝিয়ে দেন, রোহিত ও বিরাটেরও খেলা উচিত রঞ্জি ট্রফিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+