(ছবি) গুরগাঁও-র ফার্ম হাউসে হল ইশান্ত শর্মার বিয়ে, হাজির ধোনি-যুবরাজ

শুক্রবার গুরগাঁও-র একটি ফার্মহাউসে বাস্কেটবল খেলোয়াড় প্রতিমা সিংহের সঙ্গে বিয়ে হল ইশান্ত শর্মার। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, য়ুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি।

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : যুবরাজ সিংয়ের পর এবার ভারতীয় দলের আর এক খেলোয়াড় সাত পাকে বাঁধা পড়লেন তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় বোলার ইশান্ত শর্মা। শুক্রবার গুরগাঁও-র একটি ফার্মহাউসে বাস্কেটবল খেলোয়াড় প্রতিমা সিংহের সঙ্গে বিয়ে করলেন ইশান্ত।

সোনালি ও মেরুণ রংয়ের ভরাট কাজের শেরওয়ানি ছিল ইশান্তের পরনে। অন্যদিকে প্রতিমার পরনে ছিল হলুদ রংয়ের লহেঙ্গা।

এদিন ইশান্তের বিয়েতে উপস্থিত ছিলেন সদ্যবিবাহিত যুবরাজ সিংও। এছাড়াও ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিয়েতে উপস্থিত ধোনি

বিয়েতে উপস্থিত ধোনি

সতীর্থ ইশান্ত শর্মাকে বিয়ের শুভেচ্ছা দিতে ইশান্তের বিয়েতে হাজির হন মহেন্দ্র সিং ধোনি।

খোসমেজাজে যুবরাজ সিং

খোসমেজাজে যুবরাজ সিং

ধোনি ছাড়াও বিয়েবাড়িতে খোস মেজাজে দেখা গেল সদ্য বিবাহিত যুবরাজ সিংকে। তবে যুবরাজের স্ত্রী হেজল এই বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।

আংটি বদল

আংটি বদল

গত ১৯ জুন ইশান্ত ও প্রতিমার আংটি বদল করে এনগেজমেন্ট হয়েছিল। প্রতিমা বেনারসের মেয়ে। তাই বিয়েতে বেনারস থেকে সানাইবাদকদের আমন্ত্রন জানানো হয়েছে।

প্রতিমা

প্রতিমা

প্রতিমা ভারতীয় মহিলা বাস্কেটবল দলের সদস্য। বহুদিন ধরে ইশান্ত ও প্রতিমার আলাপ। প্রতিমার পাঁচ বোনের মধ্যে আরও তিন বোনও বাস্কেটবল খেলোয়াড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+