করোনা আবহের মাঝে ভারতীয় ক্রিকেটারকে নিয়ে করা মন্তব্যে যুবরাজকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

'যুবরাজ সিং মাফি মাঙ্গো'। টুইটারে এই মুহুর্তে খেলার দুনিয়ায় ট্রেন্ডিংয়ের হ্যাশট্যাগগুলির মধ্যে এটি অন্যতম। ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। এমনই দাবি তুলেছেন সমর্থকরা।

'যুবরাজ সিং মাফি মাঙ্গো'। টুইটারে এই মুহুর্তে খেলার দুনিয়ায় ট্রেন্ডিংয়ের হ্যাশট্যাগগুলির মধ্যে এটি অন্যতম। ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। এমনই দাবি তুলেছেন সমর্থকরা।

কেন ক্ষমা চাইতে হবে

কেন ক্ষমা চাইতে হবে

বিতর্কের জন্ম দিয়েছেন যুবরাজ। রোহিত শর্মার সঙ্গে সম্প্রতি করোনা লকডাউনের মাঝে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছেন যুবি। সেই আড্ডাতে যুবরাজের একটি অংশ ভাইরাল হয়েছে। সেখানেই যুবরাজ নাকি জাতি বিদ্বেষী মন্তব্য করেছেন।

কী এমন করলেন যুবি, যার জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হচ্ছে?

কী এমন করলেন যুবি, যার জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হচ্ছে?

করোনার কারণে ম্যারাথন লকডাউনে ক্রিকেটাদের প্রায়শ্চই ইনস্টাগ্রামে আড্ডা দিতে দেখা যাচ্ছে। এমনই এক আড্ডায় রোহিত-যুবির মুলাকাত হয়। যেখানে হঠাৎ করে চাহাল ঢুকে পড়ায় তাঁকে মজা করে মন্তব্য করেছিলেন যুবি।

চাহালকে ট্রোল করেছেন বিরাট

চাহালকে ট্রোল করেছেন বিরাট

লকডাউনের মাঝে চাহালের মজার কাণ্ডকারখানার জন্যে তাঁকে এমনিতে ভারতীয় ক্রিকেট দলের অনেকেই ট্রোল করেন। বিরাট নিজে চাহালকে ট্রোল করেছেন। রোহিতও মজা করে চাহালের লেগপুল করেন। এভাবই মজার ছলে চাহালকে নিয়ে যুবিও ঠাট্টা করেছিলেন।

জাত-পাত তুলে মন্তব্যে রোষের মুখে যুবি

জাত-পাত তুলে মন্তব্যে রোষের মুখে যুবি

রোহিত-যুবির আড্ডায় চাহাল প্রসঙ্গে জাতপাত তুলে মন্তব্য করেন পাঞ্জাব দা পুত্তর। যে ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে। যুবির মুখে জাতিবিদ্বেষমূলক এমন মন্তব্য করার জন্য ফ্যানেরা অনেকেই তাঁকে ক্ষমা চেয়ে নিতে বলেছেন। যুবির মুখে এমন ভাষা শোভা পায় না বলেও ফ্যানেরা মন্তব্য করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ট্যাগে ভারতের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারকে নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+