টেস্টে 'ম্যাচ উইনার' হবেন জসপ্রীত বুমরা, ৬ বছর আগেই বুঝেছিলেন যুবরাজ সিং

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন জসপ্রীত বুমরা। মিস্ট্রি ম্যানের বোলিং-র প্রশংসায় বিশ্বের ক্রিকেট মহল।

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন জসপ্রীত বুমরা। মিস্ট্রি ম্যানের বোলিং-র প্রশংসায় বিশ্বের ক্রিকেট মহল। একই ভাবে উত্তরসূরির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং। বুমরা সম্পর্কে কী বললেন যুবি, দেখে নিন।

এই প্রজন্মে একজনই

এই প্রজন্মে একজনই

যুবরাজ সিং-র কথায়, বিশ্ব ক্রিকেটের এক এক প্রজন্মে এক এক জন বোলার বিশ্ব শাসন করেন। ভারতের জসপ্রীত বুমরা তাঁদেরই একজন বলে মনে করেন যুবি। বুমরাকে এই প্রজন্মের সেরা বোলার বলে আখ্যা দিয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার। বিশ্ব ক্রিকেটের বাকি বোলারদের থেকে জসপ্রীত বুমরা অনেক এগিয়ে বলেও মনে করেন যুবরাজ সিং।

আগেই জানতেন যুবরাজ

আগেই জানতেন যুবরাজ

যুবরাজ সিং জানিয়েছেন, ২০১৩ সালের রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে জসপ্রীত বুমরাকে প্রথম ফেস করেন তিনি। সেদিন মোহালি ক্রিকেট স্টেডিয়ামে বুমরার দুর্দান্ত চার ওভার খেলতে এবং প্রত্যক্ষ করতে হয়েছিল যুবরাজকে। ওই তরুণ আগামী দিনে যে লাল বলে বিশ্ব শাসন করবেন, তা তিনি সেদিনই বুঝেছিলেন বলে দাবি যুবরাজ সিং-র।

 অদ্ভুত অ্যাকশন

অদ্ভুত অ্যাকশন

প্রথম থেকেই অদ্ভুত অ্যাকশন ছিল জসপ্রীত বুমরার। সেই অ্যাকশন দেখে ৬ বছর আগে অনেকে মনে করেছিলেন, টেস্ট ক্রিকেটে টিকতে পারবেন না বুমরা। গুজরাত তনয় সব সমালোচকদের যথার্থ জবাব দিয়েছেন বলে মনে করেন যুবরাজ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+