টেস্টে ভারতের স্বপ্নের একাদশ : বাদ পড়লে কোহলি-সৌরভ, অথচ দলে যুবরাজ!

বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর : ক্রিকেট ভক্তরা ভোট দিয়ে বেছে নিয়েছেন ভারতের স্বপ্নের টেস্ট একাদশ। সেই দলে আশ্চর্যজনকভাবে জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং। অথচ সে দলে জায়গা পাননি ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতের সফলতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

৫০০তম টেস্ট ম্যাচে কোহলির ভারত নিউজিল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে দিয়েছে। এই উপলক্ষেই বিসিসিআই অনলাইনে ক্রিকেট ভক্তদের ভোট দিয়ে স্বপ্নের টেস্ট একাদশ বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। তবে এই ড্রিম টিম কিন্তু অনেকেরই স্বপ্নভঙ্গ হয়েছে।

টেস্টে ভারতের স্বপ্নের একাদশ : বাদ পড়লে কোহলি-সৌরভ, অথচ দলে যুবরাজ!

স্বপ্নের একাদশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের না থাকাটা সত্যিই আশ্চর্যের। ১০০টিরও বেশি টেস্টের অভিজ্ঞতা, ৭,২১২ রান, ১৬টি সেঞ্চুরি এবং ৩৫ টি অর্ধশতক নিয়ে ৪২.১৭-এর দমদার গড় তাঁর। ব্যাটের পাশাপাশি ৩২টি উইকেটও তুলে নিয়েছেন দাদা। ২০০৭-০৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে করা ২৩৯ রানই তাঁর জীবনের টেস্ট সর্বোচ্চ। কোনও ভারতীয় বাঁহাতি খেলোয়াড়ের ক্ষেত্রেও এটিও সর্বোচ্চ রান।

স্বপ্নের একাদশে জায়গা পাননি বর্তমানে দারুণ পারফরম্যান্সে থাকা এবং খ্যাতির শীর্ষে থাকা বর্তমান ভারতীয় টেস্ট ক্রিকেটার বিরাট কোহলি। ইতিমধ্যে লিলট মাস্টারের সঙ্গে তার তুলনা শুরু হয়ে গেলেও, জনপ্রিয়তায় সবাইকে ছাপিয়ে গেলেও কেন স্বপ্নের একাদশে তিনি জায়গা পেলেন না তাতে বিস্মিত হয়েছেন অনেকেই।

অন্যদিকে যুবরাজ সিং, যিনি মাত্র ৪০ টি টেস্ট খেলেছেন, রান ১৯০০ এবং গড় ৩৩.৯২। তবে, একদিনের ক্রিকেটে যুবরাজের পারফরম্যান্স উল্লেখযোগ্য। তাই দাদা আর কোহলিকে টপকে জনতার বিচারে যুবির স্বপ্নের টেস্ট একাদশে স্থান পাওয়াটা সত্যিই আলাদা করে নজর কাড়ছে।

কে কে রয়েছেন স্বপ্নের টেস্ট একাদশে:

সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিঢ়, শচীন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, এম এস ধোনি (অধিনায়ক), আর আশ্বিন, অনিল কুম্বলে, জাভেগাল শ্রীনাথ, জাহির খান এবং যুবরাজ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+