Yuvraj Singh: যুবরাজ নিজের বায়োপিকে দেখতে চান কোন অভিনেতাকে? ভবিষ্যৎ নিয়েও দিলেন বিরাট ইঙ্গিত
Yuvraj Singh: ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ হোক, কিংবা ২০১১ সালের বিশ্বকাপ ভারতকে জেতানোর অন্যতম কারিগর। ক্যান্সার-জয় করে মাঠে ফিরেও দাপট দেখানো যুবরাজ সিং ঝটিকা শহরে কলকাতায়।
নিউটাউনে একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজের আকাদেমি উদ্বোধন করে গেলেন যুবরাজ সিং। তারই ফাঁকে জানালেন শীঘ্রই তাঁর বায়োপিক নিয়ে সুখবর আসবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে আয়ুষ্মান খুরানার অভিনয় করা নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন যুবি তাঁর বায়োপিকে চাইছেন রণবীর কাপুরকেই। উল্লেখ্য, সৌরভের বায়োপিকেও রণবীর অভিনয় করতে পারেন বলে জল্পনা ছিল। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে সুশান্ত সিং রাজপুত, কপিল দেবের বায়োপিকে রণবীর সিং মূল চরিত্রে অভিনয় করেছেন।
যুবি বলেন, 'অ্যানিম্য়াল' দেখেছি। রণবীর কাপুর দুরন্ত, অসাধারণ অভিনয় করেছেন। আমি চাই আমার বায়োপিকে রণবীরই অভিনয় করুন। কিন্তু পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে অভিনয় করবেন। জানা যাচ্ছে, যুবির ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি মারণ রোগের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কাহিনিও দেখাবেন প্রযোজক আমির খান।
ভারতের টি২০ দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রত্যাবর্তন করেছেন। যুবি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা। ওঁরা দুজন প্রায় দেড় বছর পর টি-২০ দলে কামব্যাক করেছেন। দুজনই তিন ফরম্যাটেই খেলেন। তিন ফরম্যাট খেললে ক্রিকেটারদের ক্লান্তি আসে। তবে বিরাট ও রোহিত জানেন যে কীভাবে ফিটনেস ধরে রাখতে হয়।
টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র দুটি ম্যাচ হাতে রয়েছে ভারতের। এতে সিনিয়রদের তেমন অসুবিধা হবে বলে মনে করেন না যুবরাজ। নিজের আকাদেমি তথা সেন্টার অব এক্সিলেন্স উদ্বোধনের ফাঁকে যুবরাজ বলেন, আমার মনে হয় সিনিয়ররা আইপিএলেও প্রস্তুতি সেরে নিতে পারেন। তবে জুনিয়রদের কিছুটা সমস্যা হতে পারে।
ভারত ২০১৩ সালের পর কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি। যুবরাজের উপলব্ধি মানসিক বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কোথাও না কোথাও খামতি থাকছে। শারীরিকভাবে কোনও সমস্যা থাকছে না। কিন্তু মানসিক প্রতিবন্ধকতাই সমস্যা তৈরি করছে। এই বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি। চাপের মুখে কীভাবে চ্যালেঞ্জ সামলাতে হয় সে ব্যাপারে আরও তৈরি হয়ে নামার পরামর্শ দেন যুবি।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। যুবি বলেন, সেই সময় আমারই অধিনায়ক হওয়ার কথা ছিল। সেই সময় যে সিদ্ধান্ত নেওয়া হয় তা আমার পক্ষে না গেলেও অনুশোচনা নেই। সন্তানরা আরেকটু বড় স্কুলে যেতে শুরু করলে যুবরাজ যে মেন্টরশিপের ভূমিকা পালনে আগ্রহ দেখাবেন, সেই ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই শুভমান গিলকে গাইড করেছেন। নিজের রাজ্য দলের পাশাপাশি আইপিএলের কোনও দলেও যুক্ত হতে চান।
নিজের আকাদেমি নিয়ে বলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই আকাদেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল। ভারতীয় দলে সুযোগ পেতে হলে সেরা মঞ্চ হল ঘরোয়া ক্রিকেট। সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব জরুরি। তাই এই উদ্যোগ। দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ রয়েছে। তাই এই স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হলো।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications