ম্যান ইউয়ের হারে ব্যথিত যুবরাজ কী জবাব দিলেন বন্ধু কেপি-কে?
ম্যান ইউয়ের হারে ব্যথিত যুবরাজ কী জবাব দিলেন বন্ধু কেপি-কে?
এফএ কাপের সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে হার হজম করতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ঘটনায় ব্যথীত হয়েছেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার তথা ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। জয়ী দল চেলসি-ভক্ত তথা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের মসকরার জবাবও দিয়েছেন যুবি।

ম্যান ইউয়ের হার
এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩-১ গোলে ম্যাচ হেরেছে ওল্ড ট্রাফোর্ডের দল। খেলায় প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেছিল চেলসি। প্রথমার্ধের শেষ মুহূর্তে জয়ী দলের হয়ে প্রথম গোল দেন অলিভিয়ের জিরুদ। ৪৬ মিনিটে চেলসির হয়ে গোলের ব্যবধান বাড়ান এম মাউন্ট। ৭৪ মিনিটে মাগুইরের আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। ৮৫ মিনিটে ফার্নান্ডেজ পেনাল্টি থেকে গোল দিয়েও ম্যান ইউয়ের হার আটকাতে পারেননি।
|
পিটারসেনের টুইট
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় পুরনো বন্ধু তথা বাইশ গজের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী তথা সেই দলের ভক্ত যুবরাজ সিংকে নিয়ে মসকরা করেছেন চেলসি সমর্থক কেভিন পিটারসেন। এই ম্যাচের পর তিনি ঠিক আছেন কিনা, মজার ছলে যুবিকে প্রশ্ন করেছেন কেপি।
|
যুবরাজের জবাব
ম্যাঞ্চেস্টারের হারে যে তিনি কষ্ট পেয়েছেন, তা সাফ জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি অল-রাউন্ডার যুবরাজ সিং। লিখেছেন, প্রিয় দলের এমন হার দেখার পর তাঁর মন ভালো নেই।
|
কেপি-র পাল্টা
পাল্টা হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন লিখেছেন, এ ব্যাপারে গত এক সপ্তাহ ধরে যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর তর্ক হয়েছে। অবশেষে তিনি যে জিতেছেন, তাও জানাতে ভোলেননি কেপি।












Click it and Unblock the Notifications