এবার কি শাহরুখের কেকেআরে যুবরাজ! সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত দিলেন নাইট কর্তা
ডিসেম্বরে আইপিএল নিলাম। তার আগে ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর,এবার নাইট শিবিরে তবে কী যুবরাজ
ডিসেম্বরে আইপিএল নিলাম। তার আগে দলের মারকাটারি ওপেনার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। বাদশা শাহরুখের দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্য়েই অন্যদিকে আবু ধাবিতে ব্যাট হাতে নিজের অস্তিস্ব জানান দিয়েছেন ক্রিস লিন।আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন লিন। ৩০ বলের ৯১ রানের ইনিংসে সাজানো ৯টি চার ও ৭টি ছক্কা এসেছে। বাদ পড়়ার পর এমন বিধ্বংসী ইনিংস কোথাও গিয়ে যেন অজি ব্যাটসম্যানের যোগ্য জবাব!
সেই নিয়েই যুবি এদিন সকালে জানিয়েছিলেন, লিনকে ছেড়ে দেওয়া কেকেআরের মস্ত বড় ভুল!আইপিএল-র আগামী মরশুমের জন্য কেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যানকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স? সেই নিয়ে শাহরুখের কাছে জানতে চাইবেন বলেও মন্তব্য করেন যুবি।
আইপিএল-এ কেকেআর-র হয়ে মোট ৪১টি ম্যাচ খেলে ১২৮০ রান করেছেন ক্রিস লিন। যার মধ্যে ২০১৮ সালটা বেগুনী জার্সিতে সবচেয়ে বেশি রান করেন।আইপিএল কেরিয়ারে ১০টি অর্ধ-শতরান করেছেন। গত মরশুমের আইপিএল-এ ১৩টি ম্যাচে মাত্র ৪০৫ রান করেন লিন। তা সত্ত্বেও কেকেআর তাঁকে দলে না রাখায় অবাকই হয়েছেন যুবরাজ সিং।
@YUVSTRONG12 we released @lynny50 so that we could bid for you! 😜 Love and respect for both of you champions! #IPL2020 #KKR #Legends #Sixhitters @KKRiders
— Venky Mysore (@VenkyMysore) November 19, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এবার যুবির মন্তব্যে মজার উত্তর দিলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। কেকেআরের অন্যতম প্রধান কর্তা সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, 'লিনের বদলে এবার নিলামে তোমায় দলে নেওয়ার ভাবনায় রয়েছে।' এরপরই স্মাইলি সাইন ব্যবহার করে বিষয়টির গুরুত্ব লঘু করে দেন ভেঙ্কি। পরে ঐ টুইটের দ্বিতীয় অংশে দুই ক্রিকেটার লিন ও যুবিকে চ্যাম্পিয়ন করে উল্লেখ করেন তিনি।
Click it and Unblock the Notifications