পিচে ফিরছি ফেব্রুয়ারিতে! যুবরাজ সিংয়ের পোস্টে অবসর ভাঙার ইঙ্গিত?

টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার ময়নাতদন্তের মধ্যেই বড় চর্চা শুরু হল যুবরাজ সিংকে নিয়ে। বলা ভালো, গভীর রাতে যুবির এক ইনস্টাগ্রাম পোস্টই শোরগোল ফেলে দিয়েছে ভারত তথা বিশ্ব ক্রিকেটে। সেই পোস্টে আন্তর্জাতিক অবসর ভাঙারই ইঙ্গিত ৩৯ বছরের যুবরাজ দিলেন কিনা সেটা নিয়েই চলছে চর্চা।

যুবরাজ সিংয়ের পোস্টে অবসর ভাঙার ইঙ্গিত?

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং। তবে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তিনি অংশ নিয়েছেন। আবু ধাবিতে টি ১০এ খেলেছিলেন। গত বছর মেলবোর্নে পন্টিং বনাম গিলক্রিস্ট একাদশের মধ্যে হওয়া একটি প্রদর্শনী ম্যাচেও খেলেন যুবরাজ। তাঁকে শেষবার মাঠে দেখা গিয়েছে চলতি বছরের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। গত বছর করোনার পরিস্থিতিতে ওই টুর্নামেন্ট শুরুর পরই বন্ধ হয়ে গিয়েছিল। ফের বাকি ম্যাচগুলি হয় গত মার্চ মাসে। ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে তিনি শেষ তিনটি ম্যাচে যথাক্রমে অপরাজিত ৫২, অপরাজিত ৪৯ ও ৬০ রানের ইনিংস খেলেন। তারপর আর তাঁকে কোথাও খেলতে দেখা যায়নি। এরই মধ্যে চমকপ্রদ ইনস্টাগ্রাম পোস্ট।

২০১৭ সালের ১৯ জানুয়ারি কটতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর করা ১২৭ বলে ১৫০ রানের ইনিংসের ভিডিও পোস্ট করে যুবরাজ ইনস্টাগ্রামে লিখেছেন, মানুষের ভাগ্য নিয়ন্ত্রক ভগবান। তবে জনগণের দাবি মেনে আগামী ফেব্রুয়ারি মাসে পিচে ফিরব বলে আশা রাখছি। এটা এক অসাধারণ অনুভূতি, সকলের ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আপ্লুত। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সকলকে ধন্যবাদ। আমাদের দলকে সমর্থন করুন। কঠিন সময়ে যিনি দলের পাশে থেকে সমর্থন করেন তিনিই সত্যিকারের সমর্থক।

যুবরাজ সিংয়ের পোস্টে অবসর ভাঙার ইঙ্গিত?

ফেব্রুয়ারি মাসে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ঘরোয়া ক্রিকেট না খেলে সেই সিরিজে কীভাবে সরাসরি যুবরাজ খেলতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, আইপিএলে নতুন ২টি দল বাড়ছে। আইপিএলে খেলার লক্ষ্যেই যুবরাজ ফেব্রুয়ারিতে পিচে ফেরার কথা বলতে পারেন। কেন না, ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া অসম্ভবই বলা চলে। ফলে আইপিএলেই যুবির কামব্যাকের ইঙ্গিত এই পোস্টে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১২ সালে যুবরাজ শেষ টেস্ট খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকেও ২০১৭ সালের পর তিনি সুযোগ পাননি। ২০১৯ সালে কলকাতায় শেষ রঞ্জি ম্যাচ খেলেছেন। ২০১৮ সালে শেষ লিস্ট এ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের আইপিএলে তিনি শেষ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+