যুবির জৌলুসহীন ফেয়ারওয়েল মানতে পারছেন না তাঁর আইপিএল অধিনায়ক রোহিত

দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ(২০০০) দিয়ে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ(২০০৭) ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ(২০১১)।

দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ(২০০০) দিয়ে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ(২০০৭) ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ(২০১১)। তিন বিশ্বকাপেই আবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছিল যুবির মাথায়। দেশকে এতকিছু দিয়ে বিদায়বেলায় যথার্থ ফেয়ারওয়েল পেলেন কি যুবরাজ!

যুবির জৌলুসহীন ফেয়ারওয়েল মানতে পারছেন না তাঁর আইপিএল অধিনায়ক রোহিত

৯০ এর দশকের ক্রিকেটভক্তদের কাছে সৌরভ-যুবরাজ অন্য এক আবেগ, সোশ্যাল মিডিয়ায় তাঁদের একের পর এক টুইট-পোস্ট, কমেন্টের ঝড়ে এই প্রশ্ন কিন্তু উঠছে। শুধু ফ্যানেরাই নয়,ভারতীয় দলে যুবরাজ ফ্যান রোহিতও বিষয়টি নিয়ে একমত। যুবির বিদায়দিনে হিটম্যান মনে করেন, ফেয়ারওয়েলের দিনটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হতে পারত যুবির,ছয় ছক্কার মালিকের এভাবে বিদায়টা কাম্য ছিল না বলেই মনে করছেন ভারতীয় ওয়ান ডে দলের সহঅধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলায় ব্যস্ত রয়েছেন রোহিতরা। তার মাঝেই যুবির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে গুডবাই জানানোর কথা জানতে পেরে যুবরাজকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হিটম্যান।

You don’t know what you got till its gone. Love you brotherman You deserved a better send off. @YUVSTRONG12 pic.twitter.com/PC2cR5jtLl
— Rohit Sharma (@ImRo45) June 10, 2019

টুইটে রোহিত লেখেন, 'বিদায়বেলায় তোমার আরও ভালো ফেয়ারওয়েল প্রাপ্য ছিল। তোমার প্রতি ভালোবাসা রইল।'

দেশের জার্সিতে ৩০৪ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া বাঁ-হাতি। ক্রিকেটভক্তদের অনেকেরই অভিযোগ, বিশ্বকাপের আগে যুবির জন্য দেশের মাটিতে কোনও ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতেই পারত বিসিসিআই। কেরিয়ারের শেষদিকে যুবির ব্যাটে সেই দাপট ছিল না, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে হোল্ডারদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। ঐ বছরই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে'তে কেরিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেছিলেন যুবি।

You know how I feel inside ! Love u brothaman you go be a legend ❤️
— yuvraj singh (@YUVSTRONG12) June 10, 2019

এরপর ভারতীয় দলের কক্ষপথের বাইরে ছিটকে যান তিনি। সেক্ষেত্রে কোনও এক ম্যাচে যুবিকে সুযোগ করে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন তাঁর অবসরকে স্মরণীয় করে রাখার পথে হাঁটল না , সেই নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেন। দেশের এত বড়ো তারকা ক্রিকেটারের নিঃশব্দে বিদায়টা মেনে নিতে পারছেন না অনেকে। সম্প্রতি গম্ভীর বিদায়বেলাতে ঘরোয়া ক্রিকেটে ব্যাট ঘুরিয়ে বাইশ গজকে গুডবাই জানিয়েছিলেন। যুবির ক্ষেত্রে অবশ্য সবটাই যেন হল জৌলুসহীনভাবে! বিশ্বক্রিকেটের অন্যতম সেরা বাঁ-হাতির এমন বিদায়ে চোখে জল যুবিভক্তদের। একইরকমভাবে যুবির জৌলুসহীন ফেয়ারওয়েল মানতে পারছেন না তাঁর আইপিএল কাপ্তান রোহিত শর্মাও।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+