ধোনি একদিনে তৈরি হননি, ঋষভকেও সময় দিতে হবে, বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

একদিনে তৈরি হননি মহেন্দ্র সিং ধোনি। ধীরে ধীরে নিজেকে বিকশিত করেছেন। একই ভাবে তরুণ ঋষভ পন্থকেও আরও কিছুটা সময় দিতে হবে বলে মনে করেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার যুবরাজ সিং।

একদিনে তৈরি হননি মহেন্দ্র সিং ধোনি। ধীরে ধীরে নিজেকে বিকশিত করেছেন। একই ভাবে তরুণ ঋষভ পন্থকেও আরও কিছুটা সময় দিতে হবে বলে মনে করেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার যুবরাজ সিং। লেজেন্ড ধোনির সঙ্গে পন্থের তুলনা তাঁর মোটেই বরদাস্ত নয়।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
পন্থকে বুঝতে হবে

পন্থকে বুঝতে হবে

বরাবারই ঋষভ পন্থকে সমর্থন দিয়ে এসেছেন যুবরাজ সিং। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পর, দেশের একটা অংশ যখন পন্থকে সমালোচনায় বিদ্ধ করছে, ঠিক তখনই আরও একবার তরুণ উইকেটরক্ষকের পাশে দাঁড়ালেন যুবরাজ। তাঁর কথায়, প্রতি ক্রিকেটারের নিজস্ব ক্রীড়া শৈলী ও ভাবনা থাকে। পন্থও তার বাইরে নন। তরুণ উইকেটরক্ষকের সেই ভাবনাকে বোঝা গুরুত্বপূর্ণ বলে মনে করেন যুবরাজ। তা না করে খামোখা ঋষভের ওপর চাপ দিলে, তাঁর থেকে সেরাটা বেরিয়ে আসবে না বলেও মনে করেন যুবরাজ সিং।

সঞ্জু না পন্থ

সঞ্জু না পন্থ

যুবরাজ সিং-র বক্তব্য, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তিনি বরাবারই ঋষভ পন্থের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখবেন। তবে ভাগ্যও একটা বড় ব্যাপার। আর তাতে ঋষভ পন্থ এগিয়ে আছেন বলে মনে করেন যুবরাজ। তবে পন্থও নিজের ক্যারিশমাতেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন বলে দাবি যুবির।

 ধোনির সঙ্গে তুলনা

ধোনির সঙ্গে তুলনা

মহেন্দ্র সিং ধোনি একদিনে তৈরি হননি বলেই জানিয়েছেন যুবরাজ সিং। একই ভাবে তরুণ ঋষভ পন্থকে তৈরি হতেও সময় দিতে হবে বলে মনে করেন যুবি। লেজেন্ড ধোনির সঙ্গে পন্থের তুলনাও পছন্দ নয় ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের।

 ধোনির অবসর

ধোনির অবসর

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে এত কথা উঠুক, তা যুবরাজ সিং-র না-পসন্দ। যিনি ভারতীয় ক্রিকেটকে সবকিছু দিয়েছেন, সেই ধোনিকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন যুবরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+