Yuvraj's Biopic: যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরি হচ্ছে, যুবির ভূমিকায় কোন অভিনেতা?
Yuvraj's Biopic: মহারাজের পর এবার যুবরাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। এবার সৌরভের টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিংয়ের বাপোপিক তৈরি হচ্ছে।
যুবরাজ ও টি-সিরিজের তরফে বায়োপিক তৈরির আনুষ্ঠানিক ঘোষণা করা হলো এদিন।

টি সিরিজের প্রযোজক ভূষণ কুমার ও সহ প্রযোজক রবি ভাগচণ্ডকা 'সচিন: আ মিলিয়ন ড্রিমস', আমির খানের আসন্ন ছবি 'সিতারে জমিন পর' বানিয়েছেন। তাঁরাই এবার যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরির পথে হাঁটলেন। যুবরাজ সিংয়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কথাও থাকবে বায়োপিকে।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর পাশাপাশি ক্যান্সার জয় করে ফের ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনও তুলে ধরা হবে বায়োপিকে। ১৩ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন যুবরাজ। তাঁর আশা, এই বায়োপিক জীবনের চলার পথে চ্যালেঞ্জ জয়ের পথে সকলকে প্রেরণা দেবে।
যুবরাজ সিং বলেছেন, ভূষণ ও রবি আমার জীবনের গল্প কোটি কোটি দর্শকের সামনে তুলে ধরার যে উদ্যাগ নিয়েছেন তাতে সম্মানিত। ক্রিকেটকে আমি সবচেয়ে ভালোবাসি। ক্রিকেট কেরিয়ারের চড়াই-উতরাই থেকে শক্তি সঞ্চয় করেছি। যুবরাজের আশা, তাঁর এই বায়োপিক সকলকে তাঁদের জীবনের চ্যালেঞ্জ অতিক্রমে অনুপ্রেরণা জোগাবে। আবেগের জোরে স্বপ্নকে তাড়া করতে উৎসাহিত করবে।
ভূষণ কুমার ইতিমধ্যেই দৃশ্যম ২, অ্যানিম্যাল, ভুল ভুলাইয়া ২, কবির সিং, তানহাজি- দ্য আনসাং ওয়ারিয়রের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। যুবরাজের বায়োপিক নিয়ে তিনিও রীতিমতো উত্তেজিত। তাঁর কথায়, যুবরাজের জীবনে রয়েছে প্রাণোচ্ছলতা, জয় সুনিশ্চিত করা ও আবেগ। উদীয়মান ক্রিকেট প্রতিভা থেকে ক্রিকেটের হিরো কিংবা রিয়াল লাইফের হিরো হয়ে ওঠার নানা ঘটনা থাকবে বায়োপিকে।
যুবরাজের কীর্তিকে আরও বেশি প্রচার করে সকলকে প্রেরণা দেওয়ার উদ্দেশ্য নিয়েই বায়োপিক তৈরির ভাবনা। সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। তবে রিল লাইফের যুবরাজ কে হবেন তা জানা যায়নি। ছবির পরিচালক ও কলাকুশলীদের নাম শীঘ্রই প্রকাশের সম্ভাবনা রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications