'ধোনি একদিন পথের ভিখিরি হবে' : ফের একবার ধোনিকে গালি যুবরাজের বাবা যোগরাজের
নয়াদিল্লি, ৭ এপ্রিল : রাগ কিছুতেই কমছে না যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাননি যুবরাজ। আর সেটাকে সামনে রেখেই ফের একবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে তোপ দাগলেন যোগরাজ। যদিও তার পরই ফের একবার টুইট করে ধোনির সঙ্গে সখ্যতার কথা জানিয়েছেন যুবরাজ। এমনকী সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া ধোনিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
এবার আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ধোনিকে রীতিমতো অভিশাপ দিয়েছেন তিনি। বলেছেন, "একদিন এমন আসবে যেদিন ধোনির কাছে কোনও টাকা-পয়সা থাকবে না। রীতিমতো ভিক্ষা করতে হবে এবং কারও কাছ থেকে ও সাহায্য পাবে না।"

এদিন একটি হিন্দি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ধোনিকে সরাসরি চড় মারার কথা বলে যুবরাজের বাবা বলেন, "ধোনি অত্যন্ত অহংকারী। যেভাবে রাবণের গৌরবের দিন শেষ হয়ে এসেছিল তেমনই দিন ধোনির জীবনেও আসবে।"
সংবাদমাধ্যমকেও এদিন একহাত নিয়েছেন যোগরাজ সিং। তাঁর মতে, ধোনিকে ভগবান বানিয়েছে সংবাদমাধ্যম। এই সম্মান কখনওই ধোনির প্রাপ্য নয়। একসময় ধোনির কিছুই ছিল না। কিন্তু মিডিয়া, বিজ্ঞাপন, এইসবই তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেলেও সেই সংবাদমাধ্যমকেই বিদ্রুপ করেন ধোনি।
২০১১ বিশ্বকাপে যুবরাজ অনবদ্য খেলেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জেতার পাশাপাশি দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপও জেতান। ব্যাটে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান ছিনিয়ে নেন যুবি৷
কিন্তু তা সত্ত্বেও ২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যা নিয়ে সেইসময় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। যুবরাজের বাবা যোগরাজ সিং বিশ্বকাপের শুরুতেই ধোনিকে তীব্র আক্রমণ করেন। ধোনির জন্যই তাঁর ছেলের ভারতীয় দলে জায়গা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর এদিন সেই মাত্রা আরও ছাড়িয়ে গেলেন যুবরাজের বাবা যোগরাজ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications