ব্যাটে যুবি-বলে অশ্বিন সুপারহিট, অসিদের ৭৩ রানে হারিয়ে ভারত ফেভারিট

পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ, বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ২-এর অপরাজিত দল ধোনি বাহিনী। যদিও খেলার শুরুতে অন্তত বোঝা যায়নি দিনের শেষের ফলটা এমন হবে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে ভারত। একটা সময় স্কোরবোর্ড বলছিল ভারতের রান ৬৬-৪। সেখান থেকে যুবির কাঁধে ভর করে ২০ ওভারে ভারতের সংগ্রহ রান ১৫৯-৭। অর্থাৎ বিপক্ষের লক্ষ্যমাত্রা ২০ ওভারে ১৬০।
ব্যাট হাতে ৫টি চার ও ৪টি ছক্কা হাকান যুবি। অধিনায়ক ধোনিকে সঙ্গী করে উইকেটে ৮৪ রান যোগ করেন তিনি। ধোনির সংগ্রহ ২৪ রান। স্ববঙ্গিমায় স্কোয়ার লেগে শেন ওয়াটশনকে ছক্কা হাকিয়ে হাফ সেঞ্চুরি করেন যুবি। ১৮তম ওভারে ১৫ রান তোলেন তিনি। বিরাট কোহলি সংগ্রহ ২৩ রান।
এদিন অসাধারণ বোলিং স্পেলিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আশ্বিন
ভারতীয় বোলারদের জবাব দিতে প্রস্তুত হয়ে মাঠে নেমেছিল ক্যাঙ্গারু ও ওপেনার। কিন্তু অশ্বিনের এমন আক্রমণাত্মক রূপ তারা দেখবেন তা তো আগে আর ঠাহর করতে পারেননি। আরোন ফিঞ্চ (৬) এবং ডেভিড ওয়ারনার (১৯) এই দুই ওপেনরকেই নিজের ঝুলিতে পোরেন অশ্বিন। একের পর এক উইকেট পড়তে শুরু করে। কিন্তু একটা সময়ের পর যেন ম্যাচটা ভারতের হাতের মুঠো থেকে বেরিয়ে আসতে শুরু করে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটে ঝড় তুলতে শুরু করেন। কিন্তু তাঁকেও বেশিদূর এগোতে দেননি অশ্বিন। এই অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন ম্যাক্সওয়েল। বল লেগে ছিটকে যায় স্টাম্প। তখন অস্ট্রেলিয়া ১০ ওভারে ৫ উইকেট খুইয়ে ৫৫ রানে রয়েছে। এর পর আর কোনও অসি ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়ানোর সময় পাননি। ৮৬ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আশ্বিন।
খেলা শেষে অধিনায়ক ধোনি বলেন, আমরা সবাই জানতাম যুবরাজ কত ভাল একজন ব্যাটসম্যান। যেভাবে ও আবার নিজের ফর্মে ফিরল তা সত্যিই অনবদ্য। এদিকে অসি অধিনায়ক জর্জ বেইলে জানিয়েছেন, আমার ৩ বছরের অধিনায়কত্তে এটা আমাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। আমরা বল ভাল করলেও ব্যাটিং অত্যন্ত বাজে হওয়াতেই জিততে পারিনি।












Click it and Unblock the Notifications