বধূ-নির্যাতনের অভিযোগ থেকে অবশেষে মুক্তি, স্বস্তি পেল যুবরাজ সিংয়ের পরিবার

অবশেষে বধূ-নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ সিং ও তাঁর পরিবার। আকাঙ্খা শর্মা চার বছর আগে তাঁর স্বামী জোরাভর সিং, শাশুড়ি শবনম সিং ও দেওর যুবরাজ সিংয়ের বিরুদ্ধে বধূ-নির্যাতনের মামলা এনেছিল

অবশেষে বধূ-নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ সিং ও তাঁর পরিবার। বিগ বস ১০-এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা চার বছর আগে তাঁর স্বামী জোরাভর সিং, শাশুড়ি শবনম সিং ও দেওর যুবরাজ সিংয়ের বিরুদ্ধে বধূ-নির্যাতনের মামলা এনেছিলেন। তাঁর উপর সিং পরিবার মানসিক ও অর্থনৈতিক অত্যাচার করার অভিযোগ আনেন আকাঙ্খা।

বধূ-নির্যাতনের অভিযোগ থেকে অবশেষে মুক্তি, স্বস্তি পেল যুবরাজ সিংয়ের পরিবার

শুধু তাই নয়, যুবরাজের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। দাদা ও শাশুড়ির সঙ্গে চক্রান্ত করে যুবরাজও মানসিকভাবে অত্যাচার করতেন বলে অভিযোগ করেছিলেন আকাঙ্খা। মামলা আদালতে গড়ায়। সেই মামলাতেই এবার স্বস্তি পেল যুবি পরিবার।

আইনি টানাপোড়েনের পর আকাঙ্খা ও জোরাভারের বিবাহ বিচ্ছেদের রায় দিয়েছে আদালত। এরপরই সিং পরিবারের বিরুদ্ধে বধূ-নির্যাতনের মামলা তুলে নেন আকাঙ্খা। সেই সঙ্গে যুবি, জোরাভরের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি।

আকাঙ্খা সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, 'আদালত বিবাহ বিচ্ছেদের সম্মতি দিয়েছে। জোরাভার ও যুবরাজ সিংয়ের বিরুদ্ধে আমি আমার অভিযোগ প্রত্যাহার করছি। ' সঙ্গে তিনি আরও জুড়েছেন, 'অভিযোগের কারণে যুবরাজ বা তাঁর পরিবারের কোনও ধরনের সম্মানহানি হয়ে থাকলে দুঃখিত।' এমন অভিযোগ করা সর্বত্র ভুল ছিল বলে স্বীকার করেছেন আকাঙ্খা। আদালতের বাইরে যুবি ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন অভিযোগকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+