সৌরভের দেখানো পথেই করোনা লড়াইয়ে এগিয়ে এলেন ইউসুফ ও ইরফান
সৌরভের দেখানো পথেই করোনা লড়াইয়ে এগিয়ে এলন ইউসুফ ও ইরফান
করোনা মোকাবিলায় ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন ইউসুফ ও ইরফান পাঠান। করোনার কারণে ২১ দিনের লকডাউনে রাজ্যে দরিদ্র মানুষদের রুটি-রুজিতে টান পড়েছে। এই পরিস্থিতিতে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিন দফায় রাজ্যের গরীব মানুষের মুখে ভাতের যোগান দিয়েছেন মহারাজ। প্রাক্তন অধিনায়ক সৌরভের মতোই এবার খাদ্যদ্রব্য বিতরণ করলেন পাঠান।

পাঠান ব্রাদার্সের সাহায্য
এর আগে পাঠান ভাইদের স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল। এবার ইউসুফ ও ইরফান গরিবদের মধ্যে চাল-আলু বিতরণ করলেন। বরোদার গরীব মানুষদের মধ্য়ে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দান করে সাহায্য করলেন পাঠান ব্রাদার্স।

টুইটারে যা বললেন দুই ভাই
এই নিয়ে ইউসুফ ও ইরফান টুইটারে বলেন, 'দেশের সংকটে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে দরিদ্র মানুষদের পাশে রয়েছি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টাই সামাজিক দূরত্ব বজায় রেখে আসল লড়াই লড়তে হবে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি।'
|
বাজি ফাটানো নিয়ে পাঠানের সমালোচনা
উল্লেখ্য রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নয় মিনিটের জন্য আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর জন্যে আবেদন করেছিলেন । সেই আবেদনে সাড়া দিয়ে দেশবাসী প্রদীপ, দিয়া ও মোমবাতি জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রার্থনা করেন। এর মধ্যে বাজি ফাটিয়েছিলেন অনেকে। অনেকেই রাস্তায় বেরিয়ে জমায়েতও করেন। সেই নিয়ে প্রতিবাদ করেছেন ইরফান পাঠান।
|
সমালোচনায় ইরফান যা বলেছেন
টুইটে পাঠান বলেছেন, ' বাজি ফাটানোর আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল।' প্রসঙ্গত বাজি ফাটানো ও রাস্তায় জমায়েত করে মোমবাতি জ্বালানো নিয়ে রোহিত শর্মাও সমালোচনা করেছেন।












Click it and Unblock the Notifications