আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫: আপনার জন্য সম্পূর্ণ গাইড
১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বহু অপেক্ষাকৃত আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ২০১৫।
আরও পড়ুন : ভারতের চূড়ান্ত ১৫, ভারতীয় দলের সম্পূর্ণ গাইড, খেলার পূর্ণাঙ্গ সময়সূচী, ভারতের সেঞ্চুরির ইতিহাস, ১৪ দলের চূড়ান্ত ১৫
এই ১১ তম এই বিশ্বকাপ আয়োজন করছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। চলবে ২৯ মার্চ পর্যন্ত।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর সম্পূর্ণ গাইড
- সময়সীমা - ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ মার্চ, ২০১৫ পর্যন্ত
- ১৪টি দল (৭টি দল করে দুটি দলে বিভক্ত)
- মোট ২১০ জন খেলোয়াড় (১৪ টি দলে ১৫ জন করে)
- ৪৯ টি ম্যাচ খেলা হবে
- ৪৪ দিন চলবে টুর্নামেন্ট
- ১৪টি শহরে হবে খেলা (নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুটি দেশেই ৭টি করে ম্যাচ হবে)
- আফগানিস্তান এবারের ওয়ার্ল্ডকাপে অভিষেক ম্যাচ খেলছে।
- ১৯৯২ সালের পর এই দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হচ্ছে।
- মেলবোর্ন ক্রিকেট মাঠে ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে।
- মেলবোর্ন ক্রিকেট মাঠে মোট দর্শকধারণের ক্ষমতা ১,০০,০০০
- এই প্রথমবার ওয়ার্ল্ড কাপে মাঠের নিষেধাজ্ঞা নিয়ম লাগু করা হচ্ছে (নন পাওয়ারপ্লে ওভারে ৩০ ইয়ার্ডের বাইরে ৪ জন খেলোয়াড়ই থাকতে পারবে।)

- চ্যাম্পিয়ন - ৩,২৫০,০০০ ডলার
- রানার আপ - ১,৫০০,০০০ ডলার
- সেমিফাইনালিস্ট - ৫০০,০০০ ডলার
- কোয়ার্টারফাইনালিস্ট - ২৫০,০০০ ডলার
- গ্রুপে জয়ী দল - ৩০,০০০ ডলার
- গ্রুপ স্তর থেকে ছিটকে যাওয়া দল - ৩৫,০০০ ডলার
- মোট - ৮,০১০,০০০ ডলার
- উল্লেখ্য যদি কোনও দল কোনও ম্যাচে না হেরে ফাইনালে ট্রফি জেতে তাহলে তারা ৪,০২০,০০০ ডলার পুরস্কারমূল্য পাবে। যদি কোনও দল ফাইনাল জেতার আগে একটি ম্যাচ হাকে তাহলে টুর্নামেন্টে তাদের প্রাপ্ত অর্থমূল্য হবে ৩,৯৭৫,০০০ ডলার।
ডিসিশন রিভিউ সিস্টেম ৪৯ ম্যাচেই কার্যকর হবে।
নকআউট পর্যায়েই শুধু সংরক্ষিত দিন থাকবে।
নকআউট পর্যায়ে ম্যাচ টাই হলে সুপার ওভার থাকবে না, শুধু ফাইনাল ব্যতিক্রম। ফাইনালে ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী দল নির্নয় করা হবে।
টিকিট মূল্য (ডলারে)
- সর্বনিম্ন - ৫ ডলার
- সর্বোচ্চ - ৩৯৫ ডলার (ফাইনাল ম্যাচের জন্য)
- গ্রুপ ম্যাচগুলিতে - বড়দের জন্য: ২০ ডলার থেকে শুরু, ছোটদের জন্য: ৫ ডলার থেকে শুরু
- কোয়ার্য়ার ফাইনালে - বড়দের জন্য : ৫০ ডলার , ছোটদের জন্য : ২০ ডলার
- সেমি ফাইনাল - বড়দের জন্য : ৬৫ ডলার , ছোটদের জন্য : ৩০ ডলার
- ফাইনাল - বড়দের জন্য : ১২৫ ডলার , ছোটদের জন্য : ৬০ ডলার
গ্রুপ
পুল এ : ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা,বাংলাদেশ, নিউজিল্যান্ড,আফগানিস্তান,স্কটল্যান্ড
পুল বি : দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী
বর্তমান শীর্ষক্রমের হিসাবে (২ ফেব্রুয়ারি পর্যন্ত)
১. অস্ট্রেলিয়া ২. ভারত ৩. দক্ষিণ আফ্রিকা ৪. শ্রীলঙ্কা ৫. ইংল্যান্ড ৬. নিউজিল্যান্ড ৭. পাকিস্তান ৮. ওয়েস্ট ইন্ডিজ ৯. বাংলাদেশ ১০. জিম্বাবোয়ে ১১. আফগানিস্তান ১২.আয়ারল্যান্ড
বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক
- ক্লাইভ লয়েড - ১৯৭৫, ৭৯
- কপিল দেব - ১৯৮৩
- অ্যালন বর্ডার - ১৯৮৭
- ইমরান খান - ১৯৯২
- অর্জুন রণতুঙ্গা - ১৯৯৬
- স্টিভ ওয় - ১৯৯৯
- রিকি পন্টিং - ২০০৩,০৭
- এম এস ধোনি - ২০১১

- ১৯৭৫ - ওয়েস্ট ইন্ডিজ
- ১৯৭৯ - ওয়েস্ট ইন্ডিজ
- ১৯৮৩ - ভারত
- ১৯৮৭ - অস্ট্রেলিয়া
- ১৯৯২ - পাকিস্তান
- ১৯৯৬ - শ্রীলঙ্কা
- ১৯৯৯ - অস্ট্রেলিয়া
- ২০০৩ - অস্ট্রেলিয়া
- ২০০৭ - অস্ট্রেলিয়া
- ২০১১ - ভারত
- ২০১৯ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে
- সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, ৪ বার।
- ২ বার করে ওয়ার্ল্ড কাপ জিতেছে - ভারত, ওয়েস্ট ইন্ডিজ।
- ১ বার করে ওয়ার্ল্ড কাপ জিতেছে - শ্রীলঙ্কা, পাকিস্তান।












Click it and Unblock the Notifications