'দাতা কর্ণ' এখন পাকিস্তানের এই বিশ্বখ্যাত ক্রিকেটার ,সবকিছুই বিলিয়ে দিচ্ছেন শিশুদের পড়াশুনো শেখাতে
৩০ বছর ধরে ক্রিকেট খেলছেন। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০,০০০ রান ছোঁওয়ার নজির ইউনিস খানের। এবার দুনিয়া দেখল তার মানবিক মুখ।
মানবিকতার নয়া নজির ইউনিস খানের। ১০,০০০ রান করেছিলেন যে ব্যাট দিয়ে সেই ব্যাট নিলাম করে দিলেন। শুধু তিনিই নন, চ্যাম্পিয়ন্স ট্রফির জেতার জন্য পাকিস্তান দলের প্রত্যেক সদস্যকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ১ কোটি টাকা দিয়েছিলেন, সেটাও দান করে দিলেন তিনি। সিটিজেন ফাউন্ডেশন নামক একটি সংস্থাকে এই অনুদান দিয়েছেন তাঁরা।

ইউনিস খান আগেই জানিয়েছিলেন, যখনই তিনি টেস্ট দশ হাজার রানের মাইলস্টোন পেরোতে পারবেন, তখন তিনি তাঁর ব্যাট নিলামে দেবেন। পাকিস্তানের অভিজ্ঞ ইউনিস কথা দিয়েছিলেন, কথা রাখলেন। ১১৮ টি টেস্ট খেলে ১০০৯৯ -র মালিক ইউনিস খানের ঝোলায় রয়েছে ৩৪টি শতরান, ৩৩টি অর্ধশতরান। ৪০ বছরের ইউনিস খানের ব্যাটে সবসময় দলের প্রয়োজনে জ্বলে উঠেছে। ক্রিকেটে পেশাদার হলেও তাঁর যে একটা মানবিক মুখ রয়েছে তা প্রমাণ করলেন ইউনিস খান। পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার কাজে ব্যবহৃত হবে ইউনিস খানের দেওয়া অর্থ।
ইউনিস জানিয়েছেন, 'সিটিজেন্স ফাউন্ডেশন আমি কথা দিয়েছিলম, যখনই দশ হাজার রান করব , তখনই সেই ব্যাটটা নিলাম করতে দেব, আমি কথা দিয়েছিলাম। আমি আমার কথা রেখেছি। প্রধানমন্ত্রী যে টাকা দেওয়ার কথা দিয়েছেন সেটাও হাতে পেলেই দিয়ে দেব।' এই টাকা দুঃস্থ শিশুদের উন্নতিতে লাগবে ভেবেই খুশি পাক এই ব্যাটসম্যান। ইউনিস জানিয়েছেন কোনও অনুদানমূলক অনুষ্ঠানে তিনি কোনও আর্থিক লেনদেন ছাড়াই যান।সিটিজেন্স ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানেই তিনি হাজির থাকেন। ৩০ বছরের ক্রিকেট জীবনে যা অর্জন করেছেন ইউনিস খান তাঁর থেকে কিছুটা সমাজের উন্নয়নের কাজে ব্যবহার করতে চান তিনি।
এদিকে ক্রিকেট থেকে অবসর নিয়েও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এও পরিষ্কার করে দিয়েছেন,যাঁরা অন্যের কাজকে সম্মান দিতে পারেন তাঁদের সঙ্গেই মানুষের জন্য কাজ করবেন তিনি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি দশ হাজার রানের মাইলস্টোন পেরোলেন।












Click it and Unblock the Notifications