আইসিসির তরফ থেকে এই সম্মানে ভূষিত হলেন শ্রেয়স আইয়ার

আইসিসির তরফ থেকে এই সম্মানে ভূষিত হলেন শ্রেয়স আইয়ার

আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ওভারের ক্রিকটে দুরন্ত পারফর্ম করেছেন শ্রেয়স আইয়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অনবদ্য ৮০ রানের ইনিংস খেলেন আইয়ার।

আইসিসির তরফ থেকে এই সম্মানে ভূষিত হলেন শ্রেয়স আইয়ার

ওই সিরিজেরই শেষ টি-২০ ম্যাচে ১৬ বলে গুরুত্বপূর্ণ ২৫ রান আসে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন আইয়ার। আসন্ন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব সামলাতে চলা আইয়ার নিজেকে মেলে ধরেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, প্রত্যেকেরই নজর টেনেছেন আইয়ার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে এসে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটি ম্যাচেই অপরাজিত অর্ধ-শতরান করেন আইয়ার। ১৭৪ স্ট্রাইক রেটে তিন ম্যাচ থেকে ২০৪ রান সংগ্রহ করেন এই মুম্বইকর। এই টি-২০ সিরিজেরও সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইয়ারের টি-২০ ক্রমতালিকাতেও।

টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ২৭ ধাপ উঠে এসে ১৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার এবং ভোটিং প্যানেলের সদস্য রাসেল আর্নল্ড প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আইয়ারকে। তিনি বলেছেন, "গোটা মাসে ধারাবাহিকতা এবং দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখিয়েছে আইয়ার। প্রতিপক্ষের বোলারদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে ও।

ঠিক সময়ে বোলারদের অ্যাটাক করেছে এবং উইকেটের সমস্ত দিক দিয়ে রান করেছে। যেটা আমার সব থেকে ভাল লেগেছে সেটা হল ওর লড়াই। ভারতের প্রথম একাদশে নিয়মিত জায়গা করার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই করেছে ও।"
শ্রেয়স আইয়ারের সঙ্গে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিল সংযুক্ত আরব আমিরশাহীর ভৃত্য অরবিন্দ এবং নেপালের দীপেন্দ্র সিং আইরে।

ফেব্রুয়ারিতে আইসিসি'র বিচারে সেরা মহিলা ক্রিকেটারের সম্মানে ভূষিত করা হয়েছে আমিলিয়া কির'কে। নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির জন্য আয়োজিত ভারতের বিরুদ্ধে সিরিজে ১১৭ গড়ে ৩৫৩ রান করেন কির। ব্যাট হাতে ঝলসে ওঠার পাশাপাশি ২১ বছর বয়সী তরুণ লেগ স্পিনার সাতটি উইকেটও নেন। নিজের বোন জেসি কিরের সঙ্গে যৌথ সর্বোচ্চ উইকেট অর্জনকারী হিসেবে সিরিজ শেষ করেন আমিলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+