বয়স ভাঁড়ানোর অভিযোগে রঞ্জি ট্রফি থেকে সাসপেন্ড এই তরুণ ক্রিকেটার
বয়স ভাঁড়ানোর অভিযোগে রঞ্জি ট্রফি থেকে সাসপেন্ড এই তরুণ ক্রিকেটার
বয়স ভাঁড়ানোর অভিযোগে রঞ্জি ট্রফি থেকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নায়ক মনজোৎ কারলাকে। অনূর্ধ্ব ১৯ ও ১৬ পর্যায়ে খেলার সময় বয়স কমানোর অভিযোগ ওঠে দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে।

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র অম্বুডসম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ, মনজোৎ কারলা-র বিরুদ্ধে এই শাস্তি শুনিয়েছেন। একই অভিযোগে দিল্লি তথা কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর তারকা নীতীশ রানা-কেও কয়েক মাসের জন্য শাস্তির কোপে পড়তে হয়েছে। রানা-র কাছ থেকে জুনিয়র পর্যায়ে তাঁর বয়স সংক্রান্ত সব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আরও এক তারকা, উত্তরপ্রদেশের শিবম মাভির বিরুদ্ধে ওঠা বয়স ভাঁড়ানোর অভিযোগ খতিয়ে দেখার জন্য তাঁর সব তথ্য বিসিসিআই-র কাছে পাঠানো হয়েছে।
বিসিসিআই-র কাছে জমা পড়া তথ্য অনুযায়ী মনজোৎ কারলার বয়স ২০ বছর ৩৫১ দিন। গত সপ্তাহে দিল্লির অনূর্ধ্ব ২৩ দলের হয়ে বাংলার বিরুদ্ধে ৮০ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। রঞ্জি ট্রফির জন্য দিল্লি দলে টিম ইন্ডিয়ার তারকা শিখর ধাওয়ানের পরিবর্তে তরুণ কারলা-কে খেলানোর কথা চলছিল। সাসপেন্ড থাকা সময়ে রঞ্জি ট্রফির পাশাপাশি ক্লাবের ম্যাচও খেলতে পারবেন না কারলা। এই অবস্থায় শাস্তি পুনর্বিবেচনার জন্য মনজোৎ-র বাবা-মা, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাথায় বসতে চলা নতুন অম্বুডসম্যানের সামনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications