ধোনিকে নিয়ে নিজের মতামত জানালেন বিরাট কোহলি!

বিরাট টুইটারে ধোনি সম্পর্কে জানিয়েছেন, ধন্যবাদ। একজন যুব খেলোয়াড় নেতা হিসাবে এমন মানুষের সান্নিধ্যই পেতে চায়। তুমি সারাজীবন আমার অধিনায়ক হয়েই থাকবে।

বেঙ্গালুরু, ৬ জানুয়ারি : টেস্ট ক্রিকেটের পাশাপাশি এবার একদিনের ও টি২০ দলের অধিনায়কত্বের মুকুটও মাথায় উঠতে চলেছে বর্তমান সময়ে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় বিরাট কোহলির মাথায়। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে কোহলিই ভারতে নেতৃত্ব দেবেন তা একপ্রকার নিশ্চিত।

ধোনি বুধবারই আচমকা একদিনের ও টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখনই তিনি খেলা ছাড়েননি। একইসঙ্গে তিনি এটাও জানাননি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে চান কিনা। এই অবস্থায় সবধরনের ফর্ম্যাটেই বিরাট ভারতের অধিনায়কত্ব করতে চলেছেন।

ধোনিকে নিয়ে নিজের মতামত জানালেন বিরাট কোহলি!

মহেন্দ্র সিং ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে প্রতিভাত হয়েছেন। তাঁর আমলেই ভারত তিনবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে সেরা হয়েছে। একইসঙ্গে টেস্টে একনম্বর দলের তকমা পেয়েছে। এমন অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে বারবার শ্রদ্ধাই ঝরে পড়েছে বিরাটের গলায়।

বিরাট টুইটারে ধোনি সম্পর্কে জানিয়েছেন, ধন্যবাদ। একজন যুব খেলোয়াড় নেতা হিসাবে এমন মানুষের সান্নিধ্যই পেতে চায়। তুমি সারাজীবন আমার অধিনায়ক হয়েই থাকবে।

ধোনি অধিনায়কত্ব ছাড়ার পরে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, বিদেশি খেলোয়াড়রাও ধোনিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। মাইকেল ক্লার্ক, মাইকেল ভন, শাহিদ আফ্রিদি, জাহির আব্বাসের মতো ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের ধোনির প্রভাব নিয়ে মত জানিয়েছেন ও ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Thanks for always being the leader a youngster wants to have around him. You'll always be my captain <a href="https://twitter.com/msdhoni">@msdhoni</a> Bhai 😊😊</p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/817219571388137476">January 6, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+