বিরাটের এই গুণের প্রশংসা জামাইকার স্প্রিন্টারের

বিরাটের এই গুণের প্রশংসা জামাইকার স্প্রিন্টারের

ভারত-ইংল্যান্ড (India Vs England) টেস্ট সিরিজে মজেছেন জামাইকার স্প্রিন্টার ইওহান ব্লেক (Yohan Blake)। প্রথম টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে দলকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)-র প্রশংসাও করেছেন তিনি।

রুটদের প্রশংসা

রুটদের প্রশংসা

১০০ ও ২০০ মিটারে ব্লেক বিশ্বের দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার হিসেবে রয়েছেন উসেইন বোল্টের ঠিক পরেই। চিপক টেস্টের শেষ দিনে চা বিরতির আগে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ায় ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন ব্লেক। এর পাশাপাশি বিশেষ করে জো রুট ও জেমস অ্যান্ডারসনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে এক দারুণ টেস্ট উপভোগ করলাম। জো রুট ভালো খেলেছেন। ইংল্যান্ড ভালো খেলেছে। স্বাভাবিকভাবেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন জেমস অ্যান্ডারসন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর খেলাও যেন আরও উন্নত হচ্ছে। বয়স যে শুধুই একটা সংখ্যা তা আবারও দেখালেন জিমি, ওয়েল ডান।

কোহলির যে গুণ ভালো লাগে

কোহলির যে গুণ ভালো লাগে

ম্যাচ হারলেও বিরাট কোহলির একটি গুণের প্রশংসা করেছেন ব্লেক। তিনি বলেছেন, হারের জন্য কোনও অজুহাত দেননি বিরাট, এটাই ভালো লেগেছে। তিনি কারও উপর দোষারোপ করেন না। তিনি শুধু বলেছেন বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেননি, ব্যাটসম্যানরা ধারাবাহিক ছিলেন না। আমরা খামতি মিটিয়ে আবার লড়াইয়ে ফিরে আসব। এইজন্যই বিরাটকে, তাঁর অধিনায়কত্ব আমার ভালো লাগে।

গিল, পন্থ, পূজারার খেলায় খুশি

গিল, পন্থ, পূজারার খেলায় খুশি

ভারতের দুই তরুণ ক্রিকেটারের প্রশংসাও শোনা গিয়েছে ব্লেকের গলায়। তাঁরা হলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। ব্লেক বলেন, শুভমান গিলের খেলাও আমার ভালো লেগেছে। গিল একজন অসাধারণ ব্যাটসম্যান। আর ঋষভ পন্থ তো দুর্দান্ত। যেভাবে তিনি খেলেন তাতে সব সময় হয়তো তিনি সফল হবেন না, তবে টেস্ট ক্রিকেটের পক্ষে তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার এ বিষয়ে কোনও সংশয় নেই। টেস্টে ক্রিকেটারদের মানসিকতার পরীক্ষা দিতে হয়, আমার কাছে সে কারণেই টেস্ট ক্রিকেটের এক আলাদা আকর্ষণ রয়েছে। সেই নিরিখে অস্ট্রেলিয়া সফরে চেতেশ্বর পূজারার অবিশ্বাস্য লড়াইয়ের কথা উল্লেখ করতে হবে। সেই লড়াইও আমি উপভোগ করেছি।

দ্বিতীয় টেস্ট দেখতে মুখিয়ে

দ্বিতীয় টেস্ট দেখতে মুখিয়ে

ব্লেক বলেন, টেস্ট ক্রিকেট সব সময়ই সেরা বলে আমি মনে করি। দ্বিতীয় টেস্ট খুব চিত্তাকর্ষক হবে। ভারত অস্ট্রেলিয়াতেও প্রথম টেস্টে হেরেছিল, এবার ঘরের মাটিতেও সিরিজে পিছিয়ে পড়েছে। তাই দ্বিতীয় টেস্ট দেখার জন্য আমি মুখিয়ে আছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+