Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2024: টেস্টে ব্যাটিংয়ে সতীর্থদের ছাপিয়ে গেলেন যশস্বী, ভারতীয় দলের সাফল্য ও ব্যর্থতার নজির

Year Ender 2024: চলতি বছর ভারতীয় টেস্ট দলের ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য মুখ যশস্বী জয়সওয়াল। তিনি ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রইলেন দুইয়ে।

রোহিত শর্মা এ বছরটিকে ভুলেই যেতে চাইবেন। ব্যাটার ও অধিনায়ক হিসেবে অনাকাঙ্ক্ষিত নজিরের সাক্ষী থাকতে হলো হিটম্যানকে।

Year Ender 2024

মাত্র ৭৯ রানের জন্য ২০২৪ সালে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীর শিরোপা পেলেন না যশস্বী জয়সওয়াল। তিনি ১৫ টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করে বছর শেষ করলেন। তিনটি শতরান ও ৯টি অর্ধশতরান পেয়েছেন। শীর্ষে থাকা জো রুটের রয়েছে ১৭ টেস্টে ৩১ ইনিংসে ১৫৫৬ রান। ৬টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ।

কোনও বছরে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহওয়াগের। ২০১০ সালে, ১৩ বার এই কীর্তি গড়েন বীরু। ১২ বার করে এই কীর্তি রয়েছে সুনীল গাভাসকর (১৯৭৯) ও সচিন তেন্ডুলকরের (২০১০)। যশস্বীও এ বছর টেস্টে ১২ বার পঞ্চাশের বেশি রান করে ছুঁলেন সানি ও সচিনকে।

টেস্টে ক্যালেন্ডার ইয়ারে ১৬০ রানের কমে ভারত অল-আউট হলো ষষ্ঠবার, যা যুগ্ম সর্বাধিক। ১৯৫২ ও ১৯৫৯ সালেও ভারত টেস্টে একই নজির গড়েছিল।

টেস্টে সেরা বোলিং গড়ের নিরিখে চলতি বছর জসপ্রীত বুমরাহর কীর্তি রইল তিন নম্বরে। এ বছর ১৩টি টেস্টে ২৬ ইনিংসে বুমরাহ ৭১টি উইকেট নিলেন, গড় ১৪.৯২। ১৯৮২ সালে পাকিস্তানের ইমরান খান ৯ টেস্টে ৬২ উইকেট নেন, গড় ১৩.২৯। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের সিডনি বার্নস। ১৯১২ সালে তিনি ৯ টেস্টে ১৫ ইনিংসে তিনি ৬১ উইকেট নেন ১৪.১৪ গড় রেখে।

কোনও বছরে টেস্টে সবচেয়ে বেশিবার ১০-এর কমে আউট হওয়ার রেকর্ডটি দখলে নিলেন রোহিত শর্মা। এ বছর ১৫টি টেস্টে সর্বাধিক ১০ বার তিনি দুই অঙ্কের ঘরে রান নিয়ে যেতে পারেননি। বিরাট কোহলি ১৭টি টেস্টে ৯ বার চলতি বছর দশের কমে আউট হলেন।

টেস্টে ৯ বার করে আর যাঁরা ক্যালেন্ডার ইয়ারে দশের কমে আউট হয়েছেন সেই তালিকায় অন্য ভারতীয়রা হলেন দিলীপ বেঙ্গসরকার, নয়ন মোঙ্গিয়া, সচিন তেন্ডুলকর। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন, অস্ট্রেলিয়ার মাইকেল স্ল্যাটার, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও বাংলাদেশের মোমিনুল হক ক্যালেন্ডার ইয়ার ৯ বার করে টেস্টে নিজেদের স্কোর দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি।

মেলবোর্নে হারার ফলে চলতি বছর টেস্টে ভারতের পরাজয়ের সংখ্যা বেড়ে হলো ৫। যা যুগ্ম সর্বাধিক। ১৯৯৯-২০০০ মরশুমে সচিন তেন্ডুলকরের নেতৃত্বেও ভারত ক্যালেন্ডার ইয়ারে পাঁচটি টেস্ট হেরেছিল। ফলে সচিনের কীর্তি ছুঁলেন রোহিত শর্মা।

টেস্টে কোনও দলের ব্যাটিং লাইন আপের প্রথম সাত ব্যাটার যিনি সংশ্লিষ্ট বছরে অন্তত ১৫ ইনিংস খেলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম ব্যাটিং গড়ের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এ বছর ৮ টেস্টে ১৫ ইনিংসের পর রোহিতের ব্যাটিং গড় ১০.৯৩।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+