Year-Ender 2024: কেউ প্রথমবার, কারও পিতৃত্বের স্বাদ নতুন করে, চলতি বছর সন্তানলাভ কোন ক্রিকেট তারকাদের?

Year-Ender 2024: টি২০ বিশ্বকাপ জয়-সহ ক্রিকেট মাঠে সাফল্যের পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মার কাছে চলতি বছর স্মরণীয় হয়ে থাকবে।

তার কারণ, দুজনেই ২০২৪ সালে দ্বিতীয়বার বাবা হলেন। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও পেলেন পিতৃত্বের স্বাদ। কেউ প্রথম, কেউ বা দ্বিতীয়বার।

Year-Ender 2024

চলতি বছর ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কার কোলে আসে দ্বিতীয় সন্তান। ভামিকার ভাইয়ের নাম রাখা হয় অকায়। প্রথম পুত্রসন্তানের নামও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেন ভারতের পাওয়ার কাপল।

নভেম্বরের ১৫ তারিখ দ্বিতীয় সন্তান আসে রোহিত শর্মা ও রিতিকা সাজদেহর কোলে। বিরাটের মতো রোহিতেরও প্রথম সন্তান মেয়ে, এবার ছেলে হলো। সামাইরার ভাইয়ের নাম রাখা হয়েছে অহন। সেই নামকরণের ঘোষণাটি করা হয়েছে ১ ডিসেম্বর।

ভারতীয় দলে জায়গা পাকা হয়নি সরফরাজ খানের। তবে যতগুলি ম্যাচ খেলেছেন, নজর কেড়েছেন। যদিও সরফরাজ আইপিএলে সুযোগ পাননি। গত ২১ অক্টোবর সরফরাজ পুত্রসন্তানের পিতা হয়েছেন।

ট্রাভিস হেড ও স্ত্রী জেসের সংসারে প্রথম সন্তান এসেছিল ২০২২ সালে। তাঁদের মেয়ের নাম মিলা। এরপর চলতি বছরই তাঁদের ছেলে হয়েছে। নাম রাখা হয়েছে হ্যারিসন। মিলার মতো হ্যারিসনের জন্মের পর অ্যাডিলেডে প্রথম ম্যাচ খেলতে নেমেই শতরান হাঁকিয়েছেন হেড।

পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি আবার শাহিদ আফ্রিদির জামাই। গত ২৪ অক্টোবর শাহিন নিজের ইনস্টাগ্রামে পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন। তিনিও এই বছরই বাবা হলেন। পুত্রের নাম আলি ইয়ার।

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারের দুই মেয়ের পর প্রথম ছেলে হলো চলতি বছরই। টি২০ বিশ্বকাপের পরই। ২০১৭ সালে বাটলার বিয়ে করেন লুসি ওয়েবারকে। ২০১৯ ও ২০২১ সালে দুই কন্যা জর্জিয়া রোজ ও মার্গারেটের জন্ম। এবার পুত্রের নাম রেখেছেন চার্লি।

বাংলাদেশের একাধিক ক্রিকেটারও চলতি বছর বাবা হয়েছেন। পেসার শরিফুল ইসলাম ১৫ অক্টোবর পুত্রসন্তানের আগমন-বার্তা দিয়েছিলেন। প্রথমবার বাবা হলেন আফিফ হোসেন। আফিফ ও স্ত্রী নুসরাত জাহানের কোল আলো করে এসেছে যমজ কন্যাসন্তান। মুস্তাফিজুর রহমানের পুত্রসন্তানের জন্ম হয়েছে গত ৪ ডিসেম্বর।

এ ছাড়া লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিও সন্তানসম্ভবা। তাঁদের কোলে সন্তান আসার কথা আগামী বছরের গোড়া। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক আগামী বছর শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+