Year-Ender 2024: শ্রেয়স-ঈশানের শৃঙ্খলা ইস্যু থেকে রাহুলের সঙ্গে গোয়েঙ্কার ঝামেলা, ক্রিকেট মাঠে বিতর্কে কারা?
ক্যালেন্ডারের পাতা বলছে আর কয়েকদিন পরই বিদায় নেবে ২০২৪। নতুন বছর শুরু হতে খুব বেশি বাকি নেই। ফলে চলতি বছরের হিসেব নিকেষ শুরু হয়ে গিয়েছে। একটা গোটা বছরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। চলতি বছরে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল ক্রিকেট মাঠে । ২২ গজে সাফল্য-ব্যর্থতার সঙ্গে মিশে থাকে বিতর্ক। ২০২৪ সালে ক্রিকেট মাঠে কোন কোন বিতর্কগুলি সংবাদ শিরোনামে থাকল, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বির্তকের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি নাম। শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ। প্রথমে শৃঙ্খলা জনিত ইস্যুতে ভারতীয় দল থেকে বাদ যান দুই জনে। এরপর বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকেও দুই জন বাদ পরেন। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার প্রতি অনীহা প্রকাশ করেন ঈশান, যা তাঁকে আরও সমস্যায় ফেলে। যদিও শ্রেয়স ভারতীয় দলে এবং বছর শেষে ঈশান ভারতীয় এ দলে ফিরেছেন।

২০২৪ সালের আইপিএলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাত থেকে ফের মুম্বই ইন্ডিয়ান্স দলে ফেরেন পাণ্ডিয়া এবং অধিনায়কত্বের দায়িত্ব পান। কিন্তু তাঁর নেতৃত্বে পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স যেমন ছিল হতাশাজনক তেমনই আবার মুম্বইয়ের সমর্থকদের থেকেও সমর্থন পাননি। গ্যালারিতে তাঁর বিরুদ্ধে স্লোগান উঠে। ফলে পাণ্ডিয়া এবং মুম্বই ইন্ডিয়ান্স ছিল ২০২৪ সালের ক্রিকেটের বির্তকের শিরোনামে।
টি২০ বিশ্বকাপের ফাইনালে দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। ডেভিড মিলারের একটি নিশ্চিত ছক্কা তিনি বাউন্ডার লাইন থেকে লুফে নেন, ক্যাচটি ছিল প্রায় অবিশ্বাস্য। এই ক্যাচ নিয়ে কম বিতর্ক হয়নি। বাউন্ডারি লাইনে সীমানা নিদির্ষ্ট স্থানে ছিল না এমন অভিযোগও উঠে। ফলে বিরাট বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু সূর্যের ক্যাচই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেয়।
একটি পডকাস্টে বিস্ফোরক অভিযোগ করে বিতর্ক সৃষ্টি করলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। তিনি অভিযোগ চেন্নাই সুপার কিংস দলের মালিকরা আম্পায়াদের সিদ্ধান্তে কারচুপি করার জন্য প্রভাব খাটাতো। অনৈতিক কাজের বিস্ফোরক অভিযোগ তোলেন ললিত মোদী।












Click it and Unblock the Notifications