Year Ender 2024: টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ইংল্যান্ড ব্যাটারদের দাপট, উজ্জ্বল যশস্বীর নামও
বিদায়ের পথে ২০২৪, চলতি বছর শেষ হতে বাকি মাত্র একদিন। ২০২৪ সালে ছিল টেস্ট ক্রিকেটের আধিক্য। সারা বছরে টেস্টে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স করে নজর কাড়লেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
চলতি বছরে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এক নম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ১৭ টেস্টের ৩১ ইনিংসে ১৫৫৬ রান। তাঁর ব্যাটিং গড় ৫৫.৫৭। চলতি বছরে টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২৬২ রানের সর্বোচ্চ স্কোরও করেছেন। চলতি বছরে ছয়টি শতরান এসেছে রুটের ব্যাট থেকে।

চলতি বছরে ভারতীয় ক্রিকেটে শুধুই যশস্বী ভব। ওপেন করতে নেমে দলকে সাফল্য দিয়েছেন, রোহিত শর্মা বা কেএল রাহুল পার্টনার বদলে গেলেও যশস্বীর রানের ধারা বদলাইনি। ঘরের মাঠে ইংল্যান্ড বাংলাদেশ সিরিজ হোক বা অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি যশস্বীর ব্যাট ভারতীয় দলের ভরসার আরও এক নাম।
এই তালিকায় তৃতীয় নাম ইংল্যান্ডের বেন ডাকেট। তিনি ১৭ ম্যাচে ৩২ ইনিংসে ১১৪৯ রান করেছে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে আছেন ইংল্যান্ডেরই তারকা ব্যাটার হ্যারি ব্রুক। তিনি ১২ টেস্টে ২০ ইনিংসে ১১০০ রান করেছেন। গড় ৫৫.০০। ইংল্যান্ডেরই তারকা ব্যাটার হ্যারি ব্রুক চারটি শতরান করেছেন এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। এরমধ্যে ৩০০ রানও একাই করেছেন একটি ম্যাচে।
টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৫ নম্বরে আছেন শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিস। ৯ টেস্টে ১০৪৯ রান করেছেন। গড় ৭৪.৯২। তিনিও আগামী দিনে শ্রীলঙ্কার ব্যাটিংকে ভরসা দিতে তৈরি সেটা প্রমাণ করেছেন।
এই তালিকা থেকেই স্পষ্ট এবার ইংল্যান্ডের ব্যাটাররা কতটা দাপুটে পারফরম্যান্স করেছে। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে না থাকলেও ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন। রুট একাই একাধির রেকর্ড সৃষ্টি করেছেন।












Click it and Unblock the Notifications