Year Ender 2024: বেকেনবাওয়ার থেকে অংশুমান গায়কোয়াড়, চলতি বছরে প্রয়াত হয়েছেন একাধিক কিংবদন্তি, রইল তালিকা
বিদায়ের পথে ২০২৪, আসছে নতুন বছর ২০২৫। একটা বছরের সঙ্গে মিশে থাকে নানা ঘটনা-স্মৃতি। নতুনের আগমন যেমন হয় তেমনই বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে যান অনেকে। চলতি বছরে পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন অনেক ক্রীড়া ব্যক্তিত্ব, এই তালিকায় আছেন কারা, তুলে ধরা হল এই প্রতিবেদেন।
চলতি বছর প্রয়াত হয়েছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সেই প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। । ৭ জানুয়ারি ঘুমের মধ্যেই মৃত্যু হয় বেকেনবাওয়ারের। । দীর্ঘদিন ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন। ২০১৫ সালে ছেলের মৃত্যুর পর থেকেই তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। সম্প্রতি শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছিল। জার্মানির হয়ে ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন।

চলতি বছরে প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের আরও এক কিংবদন্তি মারিও জাগালো। ১৯৫৮ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন মারিও জাগালো। চার বছর পর আবার বিশ্বকাপ জেতা ব্রাজিলের দলেও ছিলেন। শুধু ফুটবলার হিসেবেই নয় একইসঙ্গে ব্রাজিলের কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন তিনি। কোচ ও খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপ জেতা এই ফুটবল ব্যক্তিত্ব ৯২ বছর বয়সে প্রয়াত হলেন।
চলতি বছরে প্রয়াত হলেন বিখ্যাত ফুটবল কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, অবশেষে সেই লড়াইয়ে হার মানলেন এরিকসন। না ফেরার দেশে চলে গেলেন সুইডেনের এই ফুটবল প্রশিক্ষক। গত ২৬ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরিকসনই ইংল্যান্ড ফুটবল দলের প্রথম বিদেশী ম্যানেজার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন এরিকসন। তাঁর কোচিংয়ে ২০০২ এবং ২০০৬ সালের বিশ্বকাপ এবং ২০০৪ সালের ইউরো কাপ খেলে ইংল্যান্ড দল।
২০২৪ সালেই ৯৫ বছর বয়সে দত্তাজিরাও গায়কোয়াড় প্রয়াত হয়েছেন ১৯৫২ সালে। ভারতের সবথেকে প্রবীন ক্রিকেটার ছিলেন তিনি। বরোদায় নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। স্বাধীন ভারতের প্রথম প্রজন্মের ক্রিকেটার ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোট ১১টা টেস্ট। সব মিলিয়ে করেছিলেন ৩৫০ রানও। গড় ১৮.৪২। শুধু তাই নয়, টেস্টে ভারতের অধিনায়কত্বও করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করছেন। ৯৪৭ থেকে ১৯৬১ সালের মধ্যে ১১০টা ম্যাচ খেলেছেন। ১৭২ ইনিংসে ৫৭৮৮ রান করেছেন।
ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন দীর্ঘদিন ধরেই। চলতি বছরের জুলাই মাসে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে টেস্ট অভিষেক হয়েছিল ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর।
৪০টি টেস্ট খেলে করেছেন ১৯৮৫ রান করেছেন। গড় ৩০.০৭। শতরান করেছেন দু'টি, অর্ধশতরান করেছেন ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে মাঠে নামতেন অংশুমান। ২০৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১২১৩৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। ১৪৩টি উইকেটও নিয়েছেন তিনি।
ডেরেক আন্ডারউডও চলতি বছরে প্রয়াত হয়েছেন। ৭৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন তিনি। ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের দলের হয়ে খেলেছেন ৮৬টি টেস্ট। নিয়েছেন ২৯৭টি উইকেট। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে তিনিই সেরা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications