Year-Ender 2024: স্মৃতি মান্ধানার শতরানে নজির, প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড

Year-Ender 2024: স্মৃতি মান্ধানা প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন। আজ পারথের ওয়াকায়।

অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও ভারত হেরে গিয়েছে। তবে এই ম্যাচেই ঈর্ষণীয় নজির স্থাপন করলেন স্মৃতি।

Year-Ender 2024

হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৯৯ রানের। ভারত ৪৫.১ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায়। ওপেনার স্মৃতি মান্ধানা ১০৯ বলে ১০৫ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার ও ১টি ছয়।

চলতি বছর একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে চারটি শতরান হাঁকালেন স্মৃতি। মান্ধানার আগে এমন নজির ভারতীয়দের মধ্যে তো বটেই, বিশ্বে কারও নেই। গত ১৬ ও ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে স্মৃতি যথাক্রমে ১২৭ বলে ১১৭ ও ১২০ বলে ১৩৬ রান করেছিলেন।

এরপর তিনি গত অক্টোবরে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২২ বলে ১০০ রানের ইনিংস খেলেন। তারপর এদিনের শতরান। বিদেশের মাটিতে চলতি বছর ওডিআইয়ে তাঁর এটি প্রথম শতরান। একদিনের আন্তর্জাতিকে স্মৃতির শতরান বেড়ে হলো ৯টি।

মান্ধানা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ছন্দে ছিলেন না। ব্রিসবেনে দুটি ম্যাচে যথাক্রমে ১০ বলে ৮ ও ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরেছিলেন। আগের দুটি ম্যাচে দুই অঙ্কের রান না পাওয়ার পর এদিন শতরান নিশ্চিতভাবেই তাঁকে তৃপ্তি দিল।

দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট চলতি বছর ওডিআইয়ে তিনটি শতরান হাঁকিয়েছেন। ২০১৬ সালে মেগ ল্যানিং, ২০২৩ সালে ন্যাট সিভার-ব্রান্ট, ২০১৮ সালে সোফি ডিভাইন, ২০২২ সালে সিড্রা আমিন, ২০১৬ সালে অ্যামি স্যাটার্থওয়েট ও ১৯৯৭ সালে বেলিন্দা ক্লার্কের এক বছরে তিনটি করে ওডিআই শতরান পাওয়ার নজির রয়েছে।

মহিলাদের ওডিআইয়ে নবম শতরান হাঁকিয়ে স্মৃতি বিশ্বের ব্যাটারদের তালিকায় রয়েছেন যুগ্ম চতুর্থ স্থানে। তাঁর পরের লক্ষ্য ট্যামি বিউমন্টের ১০টি শতরানের নজির ছোঁয়া। ন্যাট সিভার-ব্রান্ট, চামারি আতাপাত্তু ও শার্লটি এডওয়ার্ডসের মতো স্মৃতির নামের পাশেও ৯টি ওডিআই শতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+