Year Ender 2024: টি২০ আন্তর্জাতিকে শতরানে শ্রেষ্ঠত্ব! তবে ২০২৪-এ সফলতম ব্যাটার ও বোলার নন ভারতের কেউ

Year Ender 2024: ২০০৭ সালের পর ভারত চলতি বছরেই জিতেছে টি২০ বিশ্বকাপ। তবে ২০২৪ সালে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করা ও সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার শীর্ষে নেই ভারতের কেউ।

ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিম। বোলারদের তালিকার শীর্ষে হংকংয়ের এহসান খান।

Year Ender 2024

হংকংয়ের অফ-স্পিনার এহসান ২৭ ডিসেম্বর ৪০ বছর পূর্ণ করবেন। তিনি এ বছর মোট ২৭টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৪৬টি। সেরা বোলিং ৫ রান দিয়ে চার উইকেট। দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরশাহীর জুনেইদ সিদ্দিকি, তিনি ২৫টি ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন।

বোলারদের তালিকার তিনে রয়েছেন উসমান নাজিব। সৌদি আরবের এই ক্রিকেটার চলতি বছর ২১টি টি২০ আন্তর্জাতিক খেলে ৩৮টি উইকেট দখল করেছেন। তাঁর ঠিক পরেই ভারতের অর্শদীপ সিং। ভারতের পেসার ১৮টি টি২০ আন্তর্জাতিকে এ বছর ৩৬টি উইকেট নেন, সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।

কুয়েতের ইয়াসিন প্যাটেল ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও চলতি বছর ৩৬টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২৬ ও ২৩টি টি২০ আন্তর্জাতিক খেলে। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও বাংলাদেশের রিশাদ হোসেন ২০২৪ সালে যথাক্রমে ২১ ও ২৪টি টি২০ আন্তর্জাতিক খেলে ৩৫টি করে শিকার ঝুলিতে পুরেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে চলতি বছর রবি বিষ্ণোই ১৬টি টি২০ আন্তর্জাতিকে ২২ উইকেট নিয়েছেন। ১৬ ম্যাচে ২০ উইকেট রয়েছে অক্ষর প্যাটেলের।

২০২৪ সালে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিম। ১টি শতরান ও ৮টি হাফ সেঞ্চুরি-সহ ওয়াসিম ২৬ ম্যাচে ৯০৯ রান করেছেন। জাপানের কেন্ডেল কোডোওয়াকি ফ্লেমিং ২০ ম্যাচে ৮৬০ রান করে দুইয়ে। তিনি ১টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন।

ব্যাটারদের তালিকার তিন থেকে পাঁচে যথাক্রমে হংকংয়ের নিজাকত খান (২৮ ম্যাচে ৭৮৪), সংযুক্ত আরব আমিরশাহীর আলিশান শরাফু (২৪ ম্যাচে ৭৭০) ও পাকিস্তানের বাবর আজম (২৪ ম্যাচে ৭৩৮)। ভারতীয়দের মধ্যে চলতি বছর টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সঞ্জু স্যামসনেরষ তিনটি শতরান ও ১টি অর্ধশতরান-সহ ১৩ ম্যাচে ১২ ইনিংসে সঞ্জুর সংগ্রহ ৪৩৬ রান।

সূর্যকুমার যাদব ১৮ ম্যাচে ১৭ ইনিংসে ৪২৯ রান করেছেন। ১১ ম্যাচে ৩৭৮ রান রয়েছে রোহিত শর্মার। ১৭ ম্যাচে ১৪ ইনিংসে হার্দিক পাণ্ডিয়া এ বছর টি২০ আন্তর্জাতিকে করেছেন ৩৫২ রান। ৫ ম্যাচে তিলক বর্মার রয়েছে ৩০৬ রান। এ বছর টি২০ আন্তর্জাতিকে সঞ্জুর রয়েছে সর্বাধিক তিনটি শতরান, ২টি রয়েছে তিলকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+