Year Ender 2024: ২০২৪ সালে একদিনের আন্তর্জাতিকে গুরুত্ব দেয়নি ভারত, রান ও উইকেট দখলে শীর্ষে শ্রীলঙ্কার তারকারা

Year Ender 2024: চলতি বছর একদিনের আন্তর্জাতিকে গুরুত্বই দেয়নি ভারত। টি২০ বিশ্বকাপের পর তিনটি ওডিআই খেলেছে। শ্রীলঙ্কা সফরে।

তিন ম্যাচের সিরিজ ভারত হেরে গিয়েছিল ০-২ ব্যবধানে। প্রথম ম্যাচ টাই হয়। পরের দুটি যথাক্রমে ৩২ ও ১১০ রানে জেতে শ্রীলঙ্কা।

Year Ender 2024

২০২৪ সালে একদিনের আন্তর্জাতিকে রান সংগ্রহকারীদের তালিকার প্রথম তিনটি জায়গাই রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দখলে। ১টি শতরান ও ৬টি অর্ধশতরানের সুবাদে ১৭ ম্যাচে ৭৪২ রান করে শীর্ষে কুশল মেন্ডিস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে পাথুম নিসঙ্কা ও চরিথ আসালঙ্কা।

নিসঙ্কাই একমাত্র যিনি এ বছর ওডিআইয়ে দ্বিশতরান হাঁকিয়েছেন। গত ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে আফগানিস্তানের বিরুদ্ধে ২১০ রানে অপরাজিত থাকেন। তিনি এ বছর ১২ ম্যাচে ৬৯৪ রান করেছেন, তিনটি শতরান ও ২টি হাফ সেঞ্চুরির দৌলতে।

আসালঙ্কা ১৮টি ওডিআই খেলে ১৬ ইনিংসে ৬০৫ রান করেছেন। তিনি পেয়েছেন ১টি শতরান, চারটি অর্ধশতরান। নিসঙ্কার মতোই চলতি বছর তিনটি করে ওডিআই শতরান পেয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও পাকিস্তানের সাইম আয়ুব।

গত বছর ছিল ওডিআই বিশ্বকাপ। যেহেতু এ বছর ওডিআই ফরম্যাটে আইসিসি ইভেন্ট ছিল না, ফলে এ বছর ভারত ওডিআই বিশেষ খেলেনি। ফলে তিনটি ওডিআই খেলে ভারতের হয়ে সর্বাধিক রান রোহিত শর্মার। তিনি ১৫৭ রান করেছেন, ২টি অর্ধশতরানের সৌজন্যে।

বোলারদের তালিকায় চলতি বছর ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারী ওয়াশিংটন সুন্দর। তিনি তিনটি ওডিআইয়ে পাঁচটি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৩০ রান দিয়ে তিন উইকেট। চলতি বছর ওডিআইয়ে সর্বাধিক উইকেটশিকারী শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনি ১০টি ম্যাচে ২৬ উইকেট দখল করেছেন। সেরা বোলিং ১৯ রানে ৭ উইকেট।

এ বছর ওডিআইয়ে ইনিংসে চার উইকেট হাসারঙ্গা নিয়েছেন ৩ বার, ৫ উইকেট ১ বার। কানাডার ডিলন হেইলিগারও এ বছর ২৬টি উইকেট পেয়েছেন ওডিআইয়ে, তবে তিনি হাসারঙ্গার চেয়ে চারটি ম্যাচ বেশি খেলায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আফগানিস্তানের আল্লাহ গজনফার ও নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত যথাক্রমে ১১ ও ১২টি ম্যাচ খেলে ২১টি করে উইকেট নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নসথুশা কেনজিগে ১২টি ওডিআই খেলে ২০টি উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+